১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর :

জাতীয় নির্বাচনে ভোটারদের আঙুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচির কাজ শুরু করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম রিংকু।শনিবার (১০ অক্টোবর) ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে।শামা ওবায়েদ ইসলাম বলেন, নির্বাচনে ভোটারদের আঙুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু করেছে। এ কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে কাজ করে সরকারের বিভিন্ন পরিকল্পনা নস্যাৎ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আবজাল হোসেন খান পলাশ এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এহিয়াতুজ্জামান।এ ছাড়া উপস্থিত ছিলেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ এবং পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইদুর রহমান বাবলু।প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, তথ্যের নির্ভুলতা নিশ্চিতকরণ এবং কর্মসূচি বাস্তবায়নে করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের হাতে ল্যাপটপ দিয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি।পরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরকান্দা উপজেলার ৬২টি পূজামণ্ডপে জিআর প্রকল্পের আওতায় প্রতিটি মণ্ডপে ৬০০ কেজি করে চাল বিতরণ করা হয়।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page