২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা
     
             

মোরেলগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃফিরোজ আহমেদ তালুকদার বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবউল্লাহর সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক অপরাধ দমন, বাজার ব্যবস্থাপনা ও জননিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে ইউএনও মো. হাবিবউল্লাহ বলেন, উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সাধারণ সম্পাদক ও মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিতভাবে দায়িত্ব পালন করছে। অপরাধ প্রতিরোধে স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি যেকোনো অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকার উপর ও গুরুত্বারোপ করেন ওসি।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন তালুকদার, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা শাহাদাৎ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিলন, জামায়াতে ইসলামীর সাবেক পৌর আমির মো. রফিকুল ইসলাম, সাংবাদিক মো. মশিউর রহমান মাসুম, এইচ এম শহিদুল ইসলাম, মো. আবুল কালাম খোকন, পৌর যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান পলাশ, ছাত্রদল নেতা হৃদয়সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।সভায় বক্তারা উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে বিভিন্ন দপ্তরের শূন্য পদে জনবল নিয়োগের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন। কর্মকর্তা সংকটের কারণে কোনো কোনো দপ্তরের কার্যক্রমে ধীরগতি সৃষ্টি হচ্ছে বলেও সভায় আলোচনা হয়। পাশাপাশি মোরেলগঞ্জ পৌর বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে নিয়মিত মনিটরিং ব্যবস্থা জোরদার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় জননিরাপত্তা নিশ্চিত করা এবং উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page