বাংলাদেশ সংবাদ প্রতিদিন মোবাইল অ্যাপস ডাউনলোড করতে ক্লিক করুন

বাংলাদেশ সংবাদ প্রতিদিন
- আপডেটের সময় :
সেপ্টেম্বর ২৮, ২০২৬
-
১০:১২
- মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
- যুগ যুগান্তরে তোমার কথা পড়ে মনে
তোমার আমার পথচলা দীর্ঘ দিনের
এক যুগ পেরিয়ে গেলেও জীবন চলে
ওহে তোমার দেখা হলো না শরৎকালে।
- কোন কারণে কোন রাগ অভিমানে
আমার জীবন থেকে হারিয়ে গেলে
হয়তো নতুন করে সঙ্গী নিয়ে চলো
আনন্দ উল্লাসে জগৎ জুড়ে ঘুরে।
- তোমার অনুভূতি গুলো স্মৃতির তরে
হৃদয়ে বহমান থাকবে আত্মার বন্ধন
তুমিও চেষ্টা করো না আমার সন্ধান
আমি আজও খুঁজি তোমার প্রতিচ্ছবি।
- তুমি তো আমার ভালোবাসার প্রতীক
আমি হতে পারিনি তোমার সৈনিক
দুজন দুজনের দেখা হোক দৈনিক
স্মৃতিতে কাশবনে আসবো ফিরে।
মন্তব্য