৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের সংঘবদ্ধ হামলা, থানায় মামলা
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

ইবনে সিনা ট্রাস্ট ও গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিঃ-এর মধ্যে কর্পোরেট চূক্তি স্বাক্ষরিত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> ইবনে সিনা ট্রাস্ট ও গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেডের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চূক্তির ফলে চুক্তি অনুযায়ী গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেডের সকল গ্রাহক, প্রশাসনিক ও উন্নয়ন কর্মকর্তা /কর্মচারী ও তাদের ডিপেন্ডেন্টগণ ইবনে সিনার সকল শাখা থেকে মেডিকেল সার্ভিসেস গ্রহণে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন। ১৬ জুন’২৩ ইং শুক্রবার সকাল ১১ টার সময় ঢাকাস্থ ইবনে সিনা ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক কর্পোরেট চূক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবনে সিনা ট্রাস্টের পক্ষে এ. এন. এম. তাজুল ইসলাম , অতিরিক্ত পরিচালক ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট এবং গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেডের পক্ষে মুখ্য নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন খান চৌধুরী উপস্থিক থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সুমল কান্তি দাস, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও মানব সম্পদ বিভাগের প্রধান মুহম্মদ মনিরুল ইসলাম খান ও এসইভিপি ফয়েজ আহমেদ।চূক্তি স্বাক্ষরিত হওয়ার পর মতামত ব্যক্ত করতে গিয়ে গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন খাঁন চৌধুরী তার মতামত ব্যক্ত করে জানান, ইবনে সিনা দেশের খ্যাতনামা একটি শিল্পগ্রুপ। সেবাখাতের প্রতি সেক্টরে উন্নত মান ধরে রাখার ক্ষেত্রে এ শিল্পগ্রুপটি বরাবরই আপোষহীন। ইবনে সিনা স্বাস্থ্য সেবাখাতকে বানিজ্যিক চিন্তামুক্ত থেকে দেশের মাটি ও মানুষের কল্যানে নিবেদিত প্রান হয়ে নিরলসভাবে কাজ করে আসছে, ইবনে সিনার সুনাম ও সুখ্যাতি দেশজুড়ে বিরাজমান। ইবনে সিনার সাথে গোল্ডেন লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ কর্পোরেট চূক্তির আওতায় আসতে পেরে গর্বিত, এই চুক্তির ফলে গোল্ডেন লাইফ ইনসিওরেন্সের প্রশাসনিক উর্দ্ধতন কর্মকর্তা থেকে শুরু করে মাঠ পর্যায়ের ডিপেন্ডেন্টগনও সাশ্রয়ীমূল্যে উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার পথ সুগম হল। তিনি গোল্ডেন লাইফ ইনসিওরেন্সের সকল জনশক্তিকে এ সুবিধা গ্রহনের আহ্বান জানান।ইবনে সিনা ট্রাস্টের অতিরিক্ত পরিচালক ও হেড অব বিজনেস ডেভেলপেন্ট এ এন এম তাজুল ইসলাম গোল্ডেন লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ কে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, গোল্ডেন লাইফ ইনসিওরেন্স প্রশাসনিক উচ্চ পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায়ের জনশক্তির জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে যে পদক্ষেপ গ্রহন করেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর
চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার
সাতকানিয়ায় কাঞ্চনা জোটপুকুরিয়া বাজার পরিচালনা কমিটির নতুন কমিটি গঠন ও অভিষেক সম্পন্ন
ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২%
নগরকান্দায় আরআর স্পোর্টস ইন্টার ইউনিয়ন ফুটবল কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুদান থেকে সাংবাদিক বোরহান আনিস কে দুই লাখ টাকার প্রদান
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময়

You cannot copy content of this page