১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২ পটিয়ায় মেয়ের বিরুদ্ধে পিতা মাতার সংবাদ সম্মেলন। সাতকানিয়ায় হত্যা মামলায় দুই পলাতক আসামি গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

হোয়াইক্যং মিনাবাজার আশ্রয়ণ প্রকল্পে মসজিদ নির্মাণে সহযোগিতা চান গ্রামবাসী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোহাম্মদ হোসাইন:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার আশ্রয়ণ প্রকল্পে একটি দল মসজিদ নির্মাণে সহযোগিতা চেয়েছেন স্থানীয় বাসিন্দারা। আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী মুসল্লিদের নামাজ আদায়ের জন্য প্রায় দুই কিলোমিটার দূরে যেতে হয়। এ ছাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় নিকটবর্তী মসজিদ না থাকায় সেখানে আজানের আওয়াজও শোনা যায় না বলে জানিয়েছেন তাঁরা।স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী বয়স্ক ব্যক্তি, শিশু ও অসুস্থদের জন্য দূরের মসজিদে গিয়ে নামাজ আদায় করা কষ্টকর। এ কারণে প্রকল্প এলাকায় একটি মসজিদ নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। স্থানীয়দের উদ্যোগে এরই মধ্যে মসজিদ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।তবে মসজিদ নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ ও নির্মাণসামগ্রী সংগ্রহ করতে না পারায় সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, প্রবাসী ও দানশীল ব্যক্তিদের সহযোগিতা চেয়েছেন উদ্যোক্তারা।মসজিদ নির্মাণের উদ্যোগের সঙ্গে একমত পোষণ করেছেন ঝিমংখালী ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবির আহমদ এবং হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল। তাঁরা স্থানীয়দের এ উদ্যোগে সহযোগিতার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।মসজিদ নির্মাণের উদ্যোগের সঙ্গে রয়েছেন শামসুল আলম, ওয়াজেদ, নুর আলী, জমিল, আবদুল আজিজ, ইদ্রিস, ফরিদ আলম, ইউনুস, আবদুল হাকিম ও শামসু।উদ্যোক্তারা জানান, মসজিদটি নির্মিত হলে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের নামাজ আদায়ের সুবিধা হবে। পাশাপাশি শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষা এবং স্থানীয় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে।মসজিদ নির্মাণে অর্থ ও প্রয়োজনীয় নির্মাণসামগ্রী দিয়ে সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের আশা, সম্মিলিত সহযোগিতায় মিনাবাজার আশ্রয়ণ প্রকল্পে মসজিদ নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page