মোঃ রিফাত আলী দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানকে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জমশেদ আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করেছেন আদালত।অভিযুক্ত জমশেদ আলী উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পূর্ব সরদারপাড়া গ্রামের মৃত জসে আলীর ছেলে।মামলার সূত্রে জানা যায়, একটি মামলার আইনগত কার্যক্রমে যুক্ত থাকার পর অ্যাডভোকেট রোকনুজ্জামানকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে জমশেদ আলীর বিরুদ্ধে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়ায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করেন।স্থানীয় সূত্রের দাবি, আদালত ওয়ারেন্ট জারির পর থেকে জমশেদ আলী নিয়মিত এলাকায় অবস্থান করছেন না। তিনি বর্তমানে পলাতক রয়েছেন বলে স্থানীয়দের দাবি।


মন্তব্য