সরওয়ার কামাল কক্সবাজার-
মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ৮০ লিটার চোলাই মদসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ২০ সেপ্টেম্বর বিকালে মাতারবাড়ী ইউনিয়নের নতুন বাজারের পূর্ব পাশে বউয়ের জ্বালা হোটেলের সামনে পুলিশ ও গ্রাম পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, মাতারবাড়ীতে চোলাই মদ সরবরাহের উদ্দেশ্যে তিন ব্যক্তি ওই এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদ মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজবাহ উদ্দীন মজিদীর কাছে খবর আসলে তিনি পুলিশ ও গ্রাম পুলিশকে খবর দিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় গ্রাম পুলিশের সদস্যদের সহযোগিতায় তিনজনকে আটক করে পুলিশ। পরে তাদের কাছ থেকে ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা এলাকার মো. বেলালের ছেলে ছালামত উল্লাহ (৩২), রামু উপজেলার খুনিয়াপালং এলাকার আমির আলীর ছেলে মনজুর আলী (২৬) এবং একই উপজেলার টুংগার ডেফা এলাকার কামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ রিয়াজ (২৪)।মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির আইসি এস,আই মোজাহেরুল ইসলাম বলেন, চোলাই মদ সরবরাহের উদ্দেশ্যে আসার খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


মন্তব্য