১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সানিফ চৌধুরী, হাটহাজারী:

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সোম পাড়ার মাদল বাবুর বাড়িতে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শর্ট সার্কিট থেকে সৃষ্ট এই আগুনে মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে ৫টি পরিবারের বসতঘর।স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১১টার দিকে আচমকা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বসতঘরগুলো টিন ও কাঁচা বেড়ার তৈরি হওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও অগ্নিকাণ্ডের তীব্রতা এত বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আসার আগেই ৫টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, নগদ জমানো টাকা এবং স্বর্ণালংকারসহ প্রায় সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আকস্মিক এই দুর্ঘটনায় পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করার সুযোগ পাননি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
​ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা:
১. মিলন দে (পিতা: গোপাল দে)
২. জীবন দে (পিতা: গোপাল দে)
৩. তপু দাশ (পিতা: অশর্নি কুমার দাস)
৪. খোকন মজুমদার (পিতা: মৃত রঞ্জন কুমার দাশ)
৫. মিলন নাথ (পিতা: কৃষ্ট মোহন নাথ)
​এদিকে ঘটনার খবর পেয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালের নির্দেশনায় দ্রুত দুর্ঘটনাস্থলে উপস্থিত হন মির্জাপুর ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং সার্বিক সহায়তার আশ্বস্ত করেন।​পাশাপাশি, ঘটনার পরপরই সরকারহাট গণি হসপিটালের স্বত্বাধিকারী জনাব উসমান গণি সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ ১৫,০০০ টাকা অনুদান প্রদান করেন এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে পাশে থাকার দৃঢ় আশ্বাস জানান।হঠাৎ সবকিছু হারিয়ে সহায়-সম্বলহীন এই ৫টি পরিবার এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। দ্রুত সরকারি ও বেসরকারি পুনর্বাসন সহায়তার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page