১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার। রাউজানে খড়ের গাদার পাশ থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭ শিবপুরের পুটিয়ায় কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান সরকারের প্রতিনিধি দল
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরওয়ার কামাল কক্সবাজার –

মহেশখালীতে বিশেষ চেকপোস্টে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি এলজি উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় মো. মিশাল (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ১৫ই সেপ্টেম্বর বিকালে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অফিসপাড়া এলাকার ফরেস্ট অফিসের সামনে সড়কে এ অভিযান চালানো হয়।মহেশখালী থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনায় মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সুলতানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ চেকপোস্টে দায়িত্ব পালন করছিল। এ সময় মহেশখালী থেকে বদরখালীগামী একটি সবুজ রঙের সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়।পুলিশের ভাষ্য, সিএনজিটি থামানোর পর চালক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়িটিতে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের আসনের নিচে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে দেশীয় তৈরি একটি এলজি উদ্ধার করা হয়। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে অস্ত্রটি জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার মিশাল ছোট মহেশখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নলবিলা এলাকার মো. মোস্তাক ও সামশুন্নাহারের ছেলে।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। একই ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না।তবে উদ্ধার হওয়া অস্ত্রটির মালিকানা কার, কোথা থেকে এটি সংগ্রহ করা হয়েছিল এবং কী উদ্দেশ্যে বহন করা হচ্ছিল, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page