২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে ৪ হাজার ৩০০ ইয়াবা উদ্ধারের মামলায় প্রসাধন ব্যবসায়ীর যাবজ্জীবন পারিবারিক কলহের জেরে আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি পটিয়া সাবেক এমপির বাড়িতে দূর্ধষ চুরি। চলাচলে সহায়তার আকুতি: শুনানিতেই হুইলচেয়ার কিনে দিলেন ডিসি সখিপুরে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য সহকারির মৃত্যু বান্দরবান পৌরসভার পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত  কৃতী শিক্ষার্থীদের  সংবর্ধনা পটিয়ায় বিএনপির ৪৮তম প্রতিস্টা বার্ষিকী উপলক্ষে বিশাল র্্যালি। ঈদগাঁওতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান: দুই ব্যবসায়ীকে জরিমানা সাতকানিয়া সার্ভেয়ার সমবায় সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

চট্টগ্রামে ৪ হাজার ৩০০ ইয়াবা উদ্ধারের মামলায় প্রসাধন ব্যবসায়ীর যাবজ্জীবন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম >>> চট্টগ্রামে ৪ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় মো. শফিকুল ইসলাম (৪৬) নামে এক প্রসাধন ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় মনিরুল ইসলাম নামে অপর আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম কুষ্টিয়া জেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে। রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরো ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত শফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেন। অপর আসামি মনিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে না পারায় তাকে খালাস দেয়া হয়েছে।মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৭ জুলাই রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে নগরীর কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক মোড় এলাকায় কর্ণফুলী সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায় পুলিশ।এ সময় ওই এলাকার ফুটপাত থেকে শফিকুল ইসলামকে আটক করা হয়। তার হাতে থাকা একটি লাল রঙের শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে ১০টি বেটনোভেট-সি ক্রিমের টিউব পাওয়া যায়। পরে বিশেষ কৌশলে ওই টিউবগুলোর ভেতরে লুকিয়ে রাখা ৪ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।পুলিশের জিজ্ঞাসাবাদে শফিকুল জানিয়েছিলেন, কক্সবাজার থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে কুষ্টিয়ায় নিয়ে যাচ্ছিলেন। গ্রেপ্তারের পর তিনি দাবি করেন, কক্সবাজারে ভাঙারি ব্যবসা করা মনিরুল ইসলামের কাছ থেকে তিনি ইয়াবাগুলো কিনেছিলেন।মামলার তথ্য অনুযায়ী, শফিকুল ইসলাম কক্সবাজারের চকরিয়া থানার স্টেশনপাড়া এলাকায় প্রসাধনীর ব্যবসা করতেন। অন্যদিকে মামলার অপর আসামি মনিরুল ইসলাম কক্সবাজারে ভাঙারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তার বাড়িও কুষ্টিয়ায়।ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। পরে মামলায় শফিকুল ইসলাম ও মনিরুল ইসলামকে আসামি করা হয় ২০২১ সালের ৭ ডিসেম্বর আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। মামলায় মোট আটজন সাক্ষীর মধ্যে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য ও অন্যান্য নথিপত্র পর্যালোচনা শেষে বুধবার আদালত শফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।মামলায় গ্রেপ্তারের পর শফিকুল ইসলাম জামিনে কারাগার থেকে বেরিয়ে যান। পরবর্তীতে তিনি আদালতে হাজির না হয়ে পালিয়ে থাকেন। বুধবার রায় ঘোষণার পর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।অন্যদিকে, মামলার অপর আসামি মনিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়েছে।আদালতের রায়ের পর এখন পলাতক দণ্ডিত আসামি শফিকুল ইসলামকে গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া শুরু হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page