২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

বান্দরবান পৌরসভার পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত  কৃতী শিক্ষার্থীদের  সংবর্ধনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা,বান্দরবান জেলা প্রতিনিধি >>> বান্দরবান পৌরসভার উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়েছে বান্দরবান পৌরসভা ।বুধবার (২ সেপ্টেম্বর) বান্দরবান পৌরসভার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী মোট ৯০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজবন্ড প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসকের প্রতিনিধি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সজীব কান্তি রুদ্র, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান এবং বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হিরামনি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) এস. এম. মনজুরুল হক।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষাজীবনে ভালো ফলাফল অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের জন্যও গর্বের বিষয়। ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের অভিভাবক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়া সমাজসেবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বান্দরবান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও অনুষ্ঠানে অংশ নেন।কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জন এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে সাফল্যের পথে এগিয়ে যেতে উৎসাহ জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।অনুষ্ঠানটি সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, অতিথি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page