২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঈদগাঁওতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান: দুই ব্যবসায়ীকে জরিমানা সাতকানিয়া সার্ভেয়ার সমবায় সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত ধোয়া তুলশি পাতা স্বার্থপর আমি তোমাকে কখনো অবহেলা করিনি। চলার পথে ভালো মন্দের হিসাব হবেই। সৌরবিদ্যুতে প্রতি ইউনিট ১০.৫০ টাকা নির্ধারণ, সরকারের বিশেষ প্রণোদনা ঘোষণা দেশের উন্নয়নের বীজ বিএনপিই বপন করেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সখিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত তিন বন্ধুর মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

ঈদগাঁওতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান: দুই ব্যবসায়ীকে জরিমানা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরওয়ার কামাল কক্সবাজার-১ সেপ্টেম্বর >>> ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাস স্টেশনে ফুটপাত দখল, অবৈধ স্থাপনা নির্মাণ এবং অনিয়মের বিরুদ্ধে এক ব্ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) ঈদগাঁও উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মংচিংনু মারমার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।অভিযানকালে ঈদগাঁও বাস স্টেশন এলাকার উভয় পাশ এবং ঈদগাঁও বাজারের বিভিন্ন ফুটপাত দখল করে নির্মিত প্রায় ২৫০ থেকে ৩০০টি অবৈধ ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।একই সঙ্গে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে ও যানজট নিরসনে ব্যবসায়ীদের নিজ নিজ দোকান সীমানার বাইরে মালামাল না রাখার জন্য সচেতনতামূলক দিকনির্দেশনা দেয়া হয়।অভিযান পরিচালনাকালে বাস স্টেশনে অবৈধভাবে ফুটপাত দখল করা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। দণ্ডবিধি ১৮৬০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে মোট ১৭,০০০ (সতেরো হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা জানান, ঈদগাঁও উপজেলাবাসীর স্বার্থে, পরিবেশ রক্ষা এবং যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করার এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।দীর্ঘদিন পরে এমন সফল অভিযানের প্রশংসা করেন সাধারণ পথচারীরা।অভিযানে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-র নেতৃত্বে পুলিশ সদস্য, আনসার সদস্য এবং ঈদগাঁও ও জালালাবাদ ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশের একটি দল সর্বাত্মক সহযোগিতা প্রদান করে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page