মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাংগাইল) প্রতিনিধি >>> বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সাহস,সংগ্রাম,ত্যাগ আর সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সখিপুর উপজেলা বিএনপির উদ্যোগে হাজাঁরো নেতাকর্মীদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেল ৪টায় টাঙ্গাইলের সখিপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে মিছিল নিয়ে ডাকবাংলো চত্বরে মিলিত হয়। এর পর উপজেলা বিএনপি’র (ভারপ্রাপ্ত) সভাপতি নাজিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত ) কবির হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ মন্ত্রী এ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি।প্রধান অতিথির বক্তব্যে বলেছেন,বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশের ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহনণের পরপরই দেশের প্রতিটি ধর্মের মানুষের মধ্যে সৌর্হাদ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে কৃষকদের জন্য কৃষি কার্ড, প্রতিটি পরিবারের মহিলাদের জন্য কার্ডের ব্যবস্থা চালুসহ খাল খনন কর্মসূচী গ্রহন করা হয়েছে। প্রত্যন্ত অঞ্চলো[র অবকাঠানো উন্নয়নের জন্য ইতিমধ্যে অনেক রাস্তাসহ বিভিন্ন কাজ করে যাচ্ছি।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম মাস্টার,আমজাদ হোসেন মাস্টার, সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, মোঃ নাসির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক সিকদার মোঃ সবুর রেজা, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদ,কৃষক দলের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, যুবদলের আহ্বায়ক ও বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ ফরহাদ ইকবাল, ছাত্রদল সভাপতি মোঃ একাব্বর হোসেন প্রমুখ


মন্তব্য