১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে হামে মৃত্যু ৩, আক্রান্ত ৭১৬ বোয়ালখালীতে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, তিন পুলিশ সহ আহত- ৫ বাঁশখালীতে খামারির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড ১০০ গ্রাম প্লাস্টিক দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় ফ্রি প্রবেশ লংমার্চ ও লালদিঘী সমাবেশ ঘিরে পুলিশ কমিশনারের সঙ্গে চট্টগ্রাম জামায়াতের মতবিনিময় সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ চট্টগ্রামে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৩৭৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ে নরসিংদীতে UCC’র ফ্রি ওরিয়েন্টেশন ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন বন্ধুর বাড়ি নগরকান্দায় ক্রীড়ার মনোনয়ন বাতিলকে কেন্দ্র করে সাতকানিয়ার সাবেক ইউএনওর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

চট্টগ্রামে হামে মৃত্যু ৩, আক্রান্ত ৭১৬

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম >>> চট্টগ্রামে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। জেলায় এ পর্যন্ত পরীক্ষায় নিশ্চিতভাবে ৭১৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগরে ৪৭২ জন এবং জেলার ১৫ উপজেলায় ২৪৪ জন রয়েছেন।সোমবার (৩১ আগস্ট) চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমানের স্বাক্ষরিত হামের সর্বশেষ তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জেলায় এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৯৭৭ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৬ হাজার ৬৪৩ জন এবং ১৫ উপজেলায় ৩৩৪ জন।হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে এ পর্যন্ত ৬ হাজার ৬৮৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯২ জন। তাদের মধ্যে মহানগরে ২৯০ জন এবং উপজেলায় দুজন রয়েছেন।সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহানগরে ১০ জন এবং উপজেলায় দুজন। তবে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন তিনজন।সংক্রমণ শনাক্তে মহানগর এলাকা থেকে এ পর্যন্ত এক হাজার ৬৪৫টি নমুনা পরীক্ষা বা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে জেলার ১৫ উপজেলা থেকে পাঠানো হয়েছে আরও ৩১৫টি নমুনা।উল্লেখ্য, চট্টগ্রামে চলতি বছরের শুরু থেকেই হাম পরিস্থিতি উদ্বেগ সৃষ্টি করে। সংক্রমণ নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি পরিচালনা করা হলেও নতুন রোগী শনাক্ত অব্যাহত রয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে সংক্রমণের বড় অংশই মহানগর এলাকায় কেন্দ্রীভূত।এদিকে সারাদেশেও হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ৩১ আগস্টের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯৪ জনের পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। চলমান প্রাদুর্ভাবে দেশে নিশ্চিত ও সন্দেহজনক হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৩ জনে।স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং নির্ধারিত বয়সী সব শিশুর টিকা নিশ্চিত করা জরুরি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page