২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সীমান্তের যুবকদের আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ম্যাকাইয়ে দুই দিনে টেস্ট হার বাংলাদেশের, ইতিহাসের বিরল তালিকায় নাম লেখাল নাজমুলরা অর্জুন রামপালের জীবনসঙ্গী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের বর্ণাঢ্য ক্যারিয়ার ও সংসার কলকাতার অগ্নিকাণ্ডে প্রাণ হারানো কুষ্টিয়ার চারজনের শেষকৃত্য সম্পন্ন এস্পির শেষ মুহূর্তের গোলে রিয়াল মাদ্রিদের রোমাঞ্চকর জয় সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম চন্দনাইশে রাধামাধব সেবাশ্রমে শুরু হচ্ছে ছয় দিনের ঝুলনযাত্রা অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ ম্যাকাই টেস্টে ব্যাটিং বিপর্যয়ের দিনে শরিফুলের বোলিং তোপ
আন্তর্জাতিক:
সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ ট্রাম্প একজন বোকা, পুরো বিশ্ব তা বুঝে গেছে: ইরানের নিরাপত্তাপ্রধান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন ইরানের সাথে উত্তেজনার আবহে আরব সাগরে মার্কিন রণতরীতে রাতের মহড়া জোরদার ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল কাতার এয়ারওয়েজ শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক
     
             

সীমান্তের যুবকদের আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা রাজশাহী >>> চোরাচালান ও মাদকের ঝুঁকি থেকে সীমান্তবর্তী যুবসমাজকে দূরে রেখে কর্মমুখী ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে রাজশাহীর গোদাগাড়ীতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর ব্যবস্থাপনায় সীমান্তবর্তী ২০ জন বেকার যুবক-যুবতীকে গবাদি পশু ও হাঁস-মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।শনিবার (২৩ আগস্ট) থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। বিজিবির ‘সীমান্ত কারিগরি ও কর্মসংস্থান প্রশিক্ষণ কেন্দ্র’-এর আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এর আওতায় প্রাথমিকভাবে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার ২০ জন বেকার যুবক ও যুবতীকে নির্বাচিত করা হয়েছে।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ বাড়িতে স্বল্প পুঁজি ও সীমিত পরিসরে গবাদি পশু এবং হাঁস-মুরগি পালন করে আয় করার সুযোগ পাবেন। এতে একদিকে যেমন তাঁদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, অন্যদিকে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ও পুষ্টির চাহিদা পূরণেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে বিজিবি।সংশ্লিষ্টরা বলছেন, সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা গেলে তাঁদের চোরাচালান, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকি কমবে। পাশাপাশি প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের উৎপাদনশীল কাজে সম্পৃক্ত করা সম্ভব হবে।রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার (পিএসসি) বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।তিনি বলেন, সীমান্ত এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে ‘সীমান্ত কারিগরি ও কর্মসংস্থান প্রশিক্ষণ কেন্দ্র’-এর আওতায় বিভিন্ন প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় মাটিকাটা ইউনিয়নের সীমান্তবর্তী বেকার যুবসমাজকে গবাদি পশু ও হাঁস-মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে স্বল্প পুঁজিতে নিজ নিজ বাড়িতে পশু ও হাঁস-মুরগি পালন করে আয় করতে পারবেন। এর মাধ্যমে তাঁদের পরিবারের আর্থিক স্বচ্ছলতা বাড়বে। একই সঙ্গে সীমান্তবর্তী যুবসমাজকে চোরাচালান ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি বলেন, দক্ষ ও কর্মঠ যুবসমাজ গড়ে উঠলে তারা পরিবার, সমাজ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে পারবে। তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা এবং সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।প্রশিক্ষণ কার্যক্রমে লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার (পিএসসি), গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, গোদাগাড়ী উপজেলার ৬ নম্বর মাটিকাটা ইউনিয়ন পরিষদের প্যানেল মেয়র তোজাম্মেল হক, রাজাবাড়ি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর আফজাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বিজিবির এমন উদ্যোগকে সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের কর্মমুখী করার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সামাজিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চন্দনাইশে রাধামাধব সেবাশ্রমে শুরু হচ্ছে ছয় দিনের ঝুলনযাত্রা
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
চট্টগ্রামে জুয়েলারী দোকান থেকে স্বর্ণ আত্মসাৎ: বন্ধকী ব্যবসার আড়ালে চাঞ্চল্যকর সিন্ডিকেট
তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধীর ব্যক্তির ২০ ঘণ্টা পর লাশ উদ্ধার।
সখিপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা অনুদান প্রদান
বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতাল, রোগীদের চরম ভোগান্তি
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আঙুরের চারা গাছ উৎপাদনে সফল জুয়েল রানা
মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

You cannot copy content of this page