মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি >>> টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাস কলতান বিদ্যানিকতের এসএসসি পরিক্ষায় উওীর্ণ শিক্ষার্থী নাঈম সিকদারের ব্লাড ক্যান্সারে আক্রান্ত মা লাইলী বেগমের চিকিৎসার জন্য অনুদান প্রদান করা হয়েছে। আজ ২৩ আগষ্ট (শনিবার) সকাল ১১ টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ওই শিক্ষার্থীর পরিবারের হাতে কালিদাস কলতান বিদ্যানিকেতনে উপস্থিত হয়ে অনুদান প্রদান করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি। আজকে নগদ দুই লক্ষ টাকা চিকিৎসা অনুদান প্রদান করা হয়েছে। বাকি তিন লক্ষ টাকা খুব শীঘ্রই কলতান বিদ্যানিকেতনের পরিচালক মোঃ আমিনুল ইসলাম বাদলের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আশরাফুল আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: খোরশেদ আলম, ভারপ্রাপ্ত সভাপতি মো: নাজিম উদ্দীন মাস্টার, ডেপুটি এ্যার্টনী জেনারেল দেওয়ান হুমায়ুন কবীর রিপন, সার্কেল এএসপি (সখিপুর- বাসাইল) মোহাম্মদ আল মামুন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুরাদ হোসেন, উপজেলা বিএনপি’র সহ- সভাপতি মো: নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ ছবুর রেজা, চলচ্চিত্র পরিচালক নিরাঞ্জন বিশ্বাস প্রমুখ। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ ওই প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ,ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, এসএসসি পাশের আনন্দে মিষ্টি না কিনে টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাস কলতান বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা একজন সহপাঠীর মায়ের ক্যান্সারের চিকিৎসার জন্য নগদ বিশ হাজার টাকা ও ওই স্কুলের অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ সকলে মিলে নগদ বিশ হাজার টাকা অর্থ সহায়তা করেছেন। সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হয় (১৬ আগস্ট) । বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসার পর ওই শিক্ষার্থী নাঈম শিকদারের মা লাইলী বেগমের ক্যান্সার চিকিৎসায় আর্থিক সহায়তার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শিক্ষার্থী নাইম সিকদার বলেন, আমার মায়ের ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী চিকিৎসা অনুদান দিয়েছেন এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রাকাশ করছি। সেই সাথে আমার সকল সহপাঠি ও শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের মাধ্যমে সকলের কাছে আমার মায়ের সুস্থতার জন্য দোয়া চাই।কলতান বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বাদল বলেন, আমাদের মাননীয় প্রধানমনন্ত্রী তারেক রহমান নাইমের মায়ের পাশে দাঁড়িয়েছেন ক্যান্সার আক্রান্ত মাকে চিকিৎসা জন্য অনুদান দিয়েছেন এজন্য নাইমের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।


মন্তব্য