২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাঙ্গুনিয়ায় ১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, ২ ঘণ্টায় আসামি গ্রেপ্তার___ সুনামগঞ্জে ৪,৫০০ গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন: বন বিভাগের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ফিফার কঠোর শাস্তি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, জরিমানার মুখে আর্জেন্টিনা সৌদি প্রো লিগে আল-নাসরের দাপুটে জয়, রোনালদোর গোলসংখ্যা ৯৭৭ কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল কাতার এয়ারওয়েজ শান্তা পাখি। আমার হৃদয় মাঝে প্রেমের সুরে। তুমিও আমাকে হৃদয় ছুয়ে ভালোবাসতে। স্টার শিপ ফিউশন শেফ: প্রতিযোগিতায় অংশ নিতে চাকরি ছাড়লেন রানারআপ মাইনুদ্দিন
আন্তর্জাতিক:
কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল কাতার এয়ারওয়েজ শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া: জাতীয় স্বার্থকেই প্রাধান্য হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া
     
             

রাঙ্গুনিয়ায় ১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, ২ ঘণ্টায় আসামি গ্রেপ্তার___

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মীর জাহেদ, রাঙ্গুনিয়া প্রতিনিধি >>> চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১২ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে মামলা দায়েরের দুই ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত আসামি মো. ফজলু আলম (৪২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার লালানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাঁদনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ শেষে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নেন ফজলু আলম। পরে শিশুটির দেখানো স্থান থেকে বাড়ির চাবি নিয়ে ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন তিনি। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে বলাৎকার করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।এজাহারে আরও উল্লেখ করা হয়, শিশুটি চিৎকার-চেঁচামেচি করলে তাকে ভয়ভীতি দেখানো হয় এবং গামছা দিয়ে মুখ বেঁধে রাখা হয়।ঘটনার পর ভুক্তভোগী শিশুর স্বজনের করা মামলার ভিত্তিতে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ অভিযান শুরু করে। দুর্গম পাহাড়ি এলাকাসহ বিভিন্ন স্থানে প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে এজাহারভুক্ত একমাত্র আসামি মো. ফজলু আলমকে গ্রেপ্তার করা হয়।ভুক্তভোগী শিশুর বাবা মো. আব্বাস অভিযোগ করে বলেন, “প্রায় ১৫ দিন আগে আসামি আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেছিল। এতে ব্যর্থ হয়ে আজ আমার ছেলেকে বলাৎকার করেছে। আমি এর উপযুক্ত বিচার চাই।”রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন বলেন, “শিশুর সঙ্গে এমন জঘন্য অপরাধের ঘটনায় মামলা রুজুর সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান শুরু করে। দুর্গম পাহাড়ি এলাকাসহ বিভিন্ন স্থানে টানা দুই ঘণ্টার অভিযান চালিয়ে এজাহারভুক্ত একমাত্র আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ
সাতকানিয়ার চরতীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ ও আলোচনা সভা
ফেনীতে ১৮.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক: র‌্যাব-৭
সংবাদপত্র শিল্পের সংকট ও উত্তরণের পথ: গণতন্ত্র রক্ষায় কৌশলগত বিনিয়োগের প্রয়োজনীয়তা
ইমা পরিবহনে কাছে জিম্মি পরিবহন যাত্রী , হয়রানি ও ভোগান্তির শিকার দক্ষিণবঙ্গের শত শত যাত্রী দুর্দশা দেখার কেউ নেই
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মাম্যাচিং, ১৫ সদস্যের পরিষদ পুনর্গঠন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হলেন বান্দরবানের  সাচিং প্রু জেরী
নগনগরকান্দায় সৈয়দা সাজেদা চৌধুরীর স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার খাতা দেখলেন শিক্ষক-পিয়ন-অফিস সহকারী!

You cannot copy content of this page