নাটোরের হরিশপুর এলাকায় শনিবার (২২ আগস্ট) দুপুরে বাসচাপায় দুইজন নিহত হয়েছেন। দুপুর ১টার দিকে হরিশপুর ১ নম্বর ব্রিজের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন বড় হরিশপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের হাসান আলীর ছেলে সাইদ (৪৫) এবং জয়নগর পূর্বপাড়ার জমশেদের ছেলে সাব্বির (২৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিশির পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে বাসটি একই দিকে যাওয়া একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে এবং চালককে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: ডেইলি বাংলাদেশ


মন্তব্য