২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে আনাফ হোসেন ও হুমাইরা খাতুন নামে দুই বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমুহান গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশু আনাফ হোসেন ওই গ্রামের সোহেল হোসেনের ছেলে ও হুমাইরা পাবনার ফরিদপুরের থানাপাড়া এলাকার একরামুল ইসলাম নয়নের মেয়ে। হুমাইরা তার মায়ের সঙ্গে নানি বাড়িতে বেড়াতে এসেছিল। নিহতরা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন।বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, শিশু আনাফ তার ফুফাতো বোন হুমাইরাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল। কোনো একসময় সবার অগোচরে অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে যায়। এদিকে অনেক সময় শিশুদের কোনো সারা শব্দ না পেয়ে শিশু হুমাইরার মা পিংকি বেগম মেয়েকে খুঁজতে থাকেন। পরে স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে দুজনকে ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page