১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

হবিগঞ্জের ডিসির সাথে শাহ মনসুর আলীর নেতৃত্বে আন্তর্জাতিক প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ!

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আলীহেসেন হবিগঞ্জ থেকে >>> হবিগঞ্জের জেলা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও সমন্বয় আরও সুদৃঢ় করার লক্ষ্যে,আন্তর্জাতিক প্রেসক্লাব হবিগঞ্জ জেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক শাহ মনসুর আলীর নেতৃত্বে একদল সাংবাদিক,ড. জি. এম. সরফরাজ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, হবিগঞ্জ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।এ সময় উপস্থিত ছিলেন—আন্তর্জাতিক প্রেসক্লাব হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক শেখ ইফতেখার আহাদ নাঈম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ সেলিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রিপন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আব্দুল হাই, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাংবাদিক সালেহ উদ্দিন আহমদ ফারুক, সাংবাদিক আলী হোসেন, বিদ্যুৎ মানব আয়নাল মিয়াসহ আরো কয়েকজন।সৌজন্য সাক্ষাৎকালে আন্তর্জাতিক প্রেসক্লাব হবিগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির সাংবাদিকদের নামের তালিকা জেলা প্রশাসক মহোদয়ের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।মতবিনিময়কালে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং গণমাধ্যমের ইতিবাচক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মূল্যবান পরামর্শ দেন।এ সময় আন্তর্জাতিক প্রেসক্লাব হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, জনস্বার্থ, জেলার উন্নয়ন, সুশাসন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। প্রশাসনের গঠনমূলক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি জনসাধারণের সমস্যা ও সম্ভাবনার কথা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে সাংবাদিকরা সবসময় প্রশাসনকে সহযোগিতা করবেন। নেতৃবৃন্দ আরও আশাবাদ ব্যক্ত করেন—প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে হবিগঞ্জ জেলার উন্নয়ন, জনকল্যাণ ও সামাজিক অগ্রযাত্রা আরও বেগবান হবে। সৌহার্দ্যপূর্ণ এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় উভয় পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।আন্তর্জাতিক প্রেসক্লাব হবিগঞ্জ জেলা কমিটি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page