১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ঘামের বিনিময়ে স্বপ্ন বুনছে বাঁশখালীর ক্রিকেট কন্যারা, দরকার পৃষ্ঠপোষকদের সহায়তা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনিছুর রহমান নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম বাঁশখালীতে সবুজ ঘাসের মাঠে নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম আর অদম্য মনোবল নিয়ে জাতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে তোলার স্বপ্ন দেখছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার একদল উদীয়মান নারী ক্রিকেটার। প্রতিভাবান এসব কিশোরীর স্বপ্ন পূরণে প্রয়োজন শুধু একটু উৎসাহ, সহযোগিতা এবং যথাযথ পৃষ্ঠপোষকতা।বাঁশখালী গার্লস ক্রিকেট টিমের সদস্যরা নানা সীমাবদ্ধতার মধ্যেও নিজেদের দক্ষতা ও প্রতিভার বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পর্যাপ্ত প্রশিক্ষণ, উন্নত ক্রীড়া সরঞ্জাম ও আর্থিক সহায়তার অভাব থাকলেও তাদের আত্মবিশ্বাস ও ক্রিকেটের প্রতি ভালোবাসা একটুও কমেনি।স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, প্রত্যন্ত অঞ্চলের এসব প্রতিভাবান খেলোয়াড়দের সঠিক দিকনির্দেশনা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা চট্টগ্রাম তথা দেশের নারী ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।তাদের মতে, ক্রীড়া উপকরণের ঘাটতি ও আর্থিক প্রতিবন্ধকতা অনেক সময় প্রতিভার বিকাশে বাধা সৃষ্টি করে। তবে বাঁশখালীর এই তরুণী ক্রিকেটারদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্ন তাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাচ্ছে।ক্রীড়াপ্রেমী ও স্থানীয় সুধীজনদের প্রত্যাশা, সরকারি প্রতিষ্ঠান কিংবা দায়িত্বশীল কোনো বেসরকারি সংস্থা যদি এই উদীয়মান দলটির পাশে দাঁড়ায়, তাহলে তা শুধু বাঁশখালীর ক্রীড়াঙ্গনকেই সমৃদ্ধ করবে না, বরং নারী ক্রীড়ার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বাঁশখালীর এই সম্ভাবনাময় নারী ক্রিকেটারদের জাতীয় পর্যায়ে পৌঁছানোর পথ সুগম করতে প্রয়োজন সমাজের সকলের সম্মিলিত সহযোগিতা। একটি ছোট উদ্যোগই হয়তো বদলে দিতে পারে তাদের ভবিষ্যৎ এবং চট্টগ্রামের নারী ক্রিকেটের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।সহযোগিতা কিংবা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: নজরুল ইসলাম টিম প্রেসিডেন্ট, বাঁশখালী গার্লস ক্রিকেট টিম হোয়াটসঅ্যাপ/মোবাইল: ০১৭১২০২৭৩০৩

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page