৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ছাতকের পাইলগাওঁ ও জালালীরচর দুই গ্রামবাসির সংঘর্ষে ৫০ জন আহত দিরাইয়ে প্রেম ঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসির সংঘর্ষ,আহত ১৫ চাটখিলে নবনির্বাচিত ছাত্রদল নেতাদের সাহাপুরে সংবর্ধনা টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২,নিখোঁজ ১ পটিয়ার সাবেক ইউপি চেঃম্যান কাসেম চট্টগ্রাম থেকে গ্রেফতার। সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে প্রস্তুতি, RDA চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৪৯, কিশোর গ্যাংয়ের ৬৪৯ সদস্য আটক দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের তার থেকে আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া উখিয়া পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার, মুচলেকায় ৫ কিশোর মুক্ত
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

নায়ক ফারুকের জন্মদিনে স্মরণ: ববিতা ও কবরীর সঙ্গে তার জনপ্রিয় সিনেমার গানগুলো

  

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ফারুকের জন্মদিন আজ। ১৯৪৮ সালের এই দিনে জন্মগ্রহণ করা এই বরেণ্য শিল্পী এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। বর্ণাঢ্য কর্মজীবনে ১৯৭৫ সালে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং ২০১৬ সালে তাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। ২০২৩ সালের ১৫ মে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ‘সারেং বৌ’, ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমণি’, ‘মিয়া ভাই’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সাহেব’, ‘আবার তোরা মানুষ হ’, ‘আলোর মিছিল’, ‘দিন যায় কথা থাকে’, ‘সখী তুমি কার’, ‘কথা দিলাম’ ও ‘সূর্য গ্রহণ’।

ফারুক তার দীর্ঘ ক্যারিয়ারে অনেক নায়িকার বিপরীতে অভিনয় করলেও ববিতা ও কবরীর সঙ্গে তার রসায়ন দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিল। বিশেষ করে ববিতার সঙ্গে তিনি প্রায় ৪০টি সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন। তাদের অভিনীত সাড়াজাগানো সিনেমার মধ্যে ‘নয়নমণি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘লাঠিয়াল’, ‘আলোর মিছিল’, ‘ডুমুরের ফুল’, ‘প্রিয় বান্ধবী’ ও ‘এতিম’ অন্যতম।

ববিতার সঙ্গে ফারুকের সিনেমার বেশ কিছু গান আজও শ্রোতাদের মুখে ফেরে। আমজাদ হোসেন পরিচালিত ‘নয়নমণি’ সিনেমার ‘চুল ধইরোনা খোঁপা খুলে যাবে হে নাগর’ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। গানটির কথা লিখেছিলেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছিলেন সত্য সাহা। এছাড়া ‘কথা দিলাম’ সিনেমার দুটি গান—‘কী দিয়া যে কী করি’ (রথীন্দ্রনাথ রায়) এবং ‘গাঁয়ে এসে এক গাঁয়ের ছেলের প্রেমে পড়েছি’ (রুনা লায়লা)—আলম খানের সুরে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল।

ববিতা-ফারুক জুটির আরও দুটি কালজয়ী গান হলো ‘এ জীবন তোমার আমার’ সিনেমার ‘জীবনের এই পথে যেতে’, যা গেয়েছেন সৈয়দ আবদুল হাদী ও সাবিনা ইয়াসমিন এবং জহিরুল হক পরিচালিত ‘ঘর জামাই’ সিনেমার ‘পিরিতের বাগানে করি’, যাতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। এই গানগুলোর সুরকার ছিলেন যথাক্রমে আলাউদ্দিন আলী ও আলম খান।

অন্যদিকে, বাংলা সিনেমার সোনালি যুগে কবরীর সঙ্গে ফারুকের জুটি ছিল অত্যন্ত জনপ্রিয়। তাদের অভিনীত ‘সুজন সখী’ ও ‘সারেং বৌ’ সিনেমা দুটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক হয়ে আছে। খান আতাউর রহমানের পরিচালনায় ‘সুজন সখী’ সিনেমার বিখ্যাত গান ‘সব সখীরে পার করিতে নেব আনা আনা’ গেয়েছিলেন আবদুল আলীম। গানটির কথা ও সুর করেছিলেন স্বয়ং খান আতাউর রহমান।

আবদুল্লাহ আল-মামুন পরিচালিত ‘সারেং বৌ’ সিনেমার গানগুলো আজও সমান জনপ্রিয়। মুকুল চৌধুরীর কথায় ও আলম খানের সুরে ‘ওরে নীল দরিয়া’ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন আবদুল জব্বার। একই সিনেমার আরেকটি জনপ্রিয় গান ‘হীরামতি হীরামতি ও হীরামতি’ গেয়েছিলেন রথীন্দ্রনাথ রায়। ফারুকের জন্মদিনে তার অভিনীত এই কালজয়ী সিনেমা ও গানগুলো আজও দর্শকদের মাঝে তাকে বাঁচিয়ে রেখেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page