১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু জ্বালানি সংকটে বিশ্ব: বাড়তি মুনাফায় ভারত ও যুক্তরাষ্ট্রের তেল শোধনাগার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি ৯ মাস পর আরাকান আর্মির জিম্মিদশা থেকে মুক্ত ২৪ জেলে দেশে ফিরেছেন স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের লালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি শোক মিছিল দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন অবহেলায় বিলীনের পথে বলিহার রাজার কাছারিবাড়ি, সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিদ্ধান্তের অপেক্ষা শিগগিরই সিদ্ধান্ত পাওয়ার আশা—ইউএনও তাইফুর রহমান মোঃ ছানোয়ার হোসেন
আন্তর্জাতিক:
কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি: টানা চার দিন বাড়ল দর ফিলিস্তিনের সমর্থনে ১০ অক্টোবর বিশ্বব্যাপী কর্মসূচির ডাক গ্লোবাল অ্যালায়েন্সের কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা
     
             

নায়ক ফারুকের জন্মদিনে স্মরণ: ববিতা ও কবরীর সঙ্গে তার জনপ্রিয় সিনেমার গানগুলো

  

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ফারুকের জন্মদিন আজ। ১৯৪৮ সালের এই দিনে জন্মগ্রহণ করা এই বরেণ্য শিল্পী এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। বর্ণাঢ্য কর্মজীবনে ১৯৭৫ সালে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং ২০১৬ সালে তাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। ২০২৩ সালের ১৫ মে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ‘সারেং বৌ’, ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমণি’, ‘মিয়া ভাই’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সাহেব’, ‘আবার তোরা মানুষ হ’, ‘আলোর মিছিল’, ‘দিন যায় কথা থাকে’, ‘সখী তুমি কার’, ‘কথা দিলাম’ ও ‘সূর্য গ্রহণ’।

ফারুক তার দীর্ঘ ক্যারিয়ারে অনেক নায়িকার বিপরীতে অভিনয় করলেও ববিতা ও কবরীর সঙ্গে তার রসায়ন দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিল। বিশেষ করে ববিতার সঙ্গে তিনি প্রায় ৪০টি সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন। তাদের অভিনীত সাড়াজাগানো সিনেমার মধ্যে ‘নয়নমণি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘লাঠিয়াল’, ‘আলোর মিছিল’, ‘ডুমুরের ফুল’, ‘প্রিয় বান্ধবী’ ও ‘এতিম’ অন্যতম।

ববিতার সঙ্গে ফারুকের সিনেমার বেশ কিছু গান আজও শ্রোতাদের মুখে ফেরে। আমজাদ হোসেন পরিচালিত ‘নয়নমণি’ সিনেমার ‘চুল ধইরোনা খোঁপা খুলে যাবে হে নাগর’ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। গানটির কথা লিখেছিলেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছিলেন সত্য সাহা। এছাড়া ‘কথা দিলাম’ সিনেমার দুটি গান—‘কী দিয়া যে কী করি’ (রথীন্দ্রনাথ রায়) এবং ‘গাঁয়ে এসে এক গাঁয়ের ছেলের প্রেমে পড়েছি’ (রুনা লায়লা)—আলম খানের সুরে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল।

ববিতা-ফারুক জুটির আরও দুটি কালজয়ী গান হলো ‘এ জীবন তোমার আমার’ সিনেমার ‘জীবনের এই পথে যেতে’, যা গেয়েছেন সৈয়দ আবদুল হাদী ও সাবিনা ইয়াসমিন এবং জহিরুল হক পরিচালিত ‘ঘর জামাই’ সিনেমার ‘পিরিতের বাগানে করি’, যাতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। এই গানগুলোর সুরকার ছিলেন যথাক্রমে আলাউদ্দিন আলী ও আলম খান।

অন্যদিকে, বাংলা সিনেমার সোনালি যুগে কবরীর সঙ্গে ফারুকের জুটি ছিল অত্যন্ত জনপ্রিয়। তাদের অভিনীত ‘সুজন সখী’ ও ‘সারেং বৌ’ সিনেমা দুটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক হয়ে আছে। খান আতাউর রহমানের পরিচালনায় ‘সুজন সখী’ সিনেমার বিখ্যাত গান ‘সব সখীরে পার করিতে নেব আনা আনা’ গেয়েছিলেন আবদুল আলীম। গানটির কথা ও সুর করেছিলেন স্বয়ং খান আতাউর রহমান।

আবদুল্লাহ আল-মামুন পরিচালিত ‘সারেং বৌ’ সিনেমার গানগুলো আজও সমান জনপ্রিয়। মুকুল চৌধুরীর কথায় ও আলম খানের সুরে ‘ওরে নীল দরিয়া’ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন আবদুল জব্বার। একই সিনেমার আরেকটি জনপ্রিয় গান ‘হীরামতি হীরামতি ও হীরামতি’ গেয়েছিলেন রথীন্দ্রনাথ রায়। ফারুকের জন্মদিনে তার অভিনীত এই কালজয়ী সিনেমা ও গানগুলো আজও দর্শকদের মাঝে তাকে বাঁচিয়ে রেখেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page