১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সুনামগঞ্জ সদর উপজেলায় আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি >>> সুনামগঞ্জ সদর উপজেলায় এডুকেশন অ্যাবাভ অল-এর অর্থায়নে এবং ব্র্যাকের বাস্তবায়নে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ শাহ আলম।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. আবুল হাসান এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তার প্রতিনিধি জুনায়েদ আহমদ জনি।এসডিপি প্রোগ্রামের জেলা ব্যবস্থাপক মো. মাজহারুল হক এর উপস্থাপনায় এ অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি ম্যানেজার, অপারেশন্স জেরিন তাসনিম।সভায় এছাড়াও বক্তব‍্য রাখেন সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন।এ সময় ব্র্যাকের অফিসার মো. রবিউল আওয়াল ও মাহফুজুর রহমানসহ উদ্যোক্তা, এনজিওকর্মী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রকল্পের ক্লায়েন্ট ও এবং ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন এবং তরুণ উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে এর ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন বলেন, আমার চাকরিজীবনে অনেকবার ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত হওয়ার সুযোগ হয়েছে। তাদের কার্যক্রম অত্যন্ত ভালো ও প্রশংসনীয়।তিনি বলেন, এই প্রশিক্ষণে অংশ নিয়ে যেসব উদ্যোক্তা ব্যবসা শুরু করেছেন, তাদের ব্যবসায় মনোযোগী হয়ে স্বাবলম্বী হওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্যবসাকে এগিয়ে নিতে হবে।তিনি আরও বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের সফলতা দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণ উদ্যোক্তারা সফলভাবে ব্যবসা পরিচালনা করতে পারলে একদিকে যেমন তারা নিজেরা স্বাবলম্বী হবেন, অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক অবদান রাখবেন।।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page