১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ ১০ জন গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিম নোয়াখালী প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিলে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ২৭ হাজার ২৭৫ টাকা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১৬ আগস্ট) বিকেলে চাটখিল পৌরসভার বাজার এলাকার মাছ বাজারে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ওমর ফারুক (২৪), আশিক দাশ অভি (২৩), মো. জাহিদুল ইসলাম (২২), শাকিবুল হাসান (২০), মো. নয়ন (২০), মো. রবিউল ইসলাম (২৩), মো. এমরান হোসেন নাজিম (২৫), মো. মান্নান হোসেন (৩৬), মো. রবিউল আলম (২০) এবং মাজহারুল ইসলাম শিমুল (২১)।চাটখিল থানা সূত্রে জানা যায়, অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রয়ের ২৭ হাজার ২৭৫ টাকা, ১০টি গ্যাস লাইট, টাকা দিয়ে তৈরি ৬টি মাদক সেবনের পাইপ, ৮টি ব্যবহৃত বোতলের কর্ক এবং ১০ টুকরা ফুয়েল পেপার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব আলামত জব্দতালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই মুহাম্মদ মুসলিম, এসআই টুটন মজুমদার, এসআই মামুনুর রশিদ, এএসআই শাহ আলম গাজী, এএসআই মো. জাহাঙ্গীর হোসেন, এএসআই মো. আলী হোসেন ও এএসআই মো. হাছানসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী, তাদের সহযোগী এবং মাদকসেবীদের গ্রেপ্তার করা হয়।তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া মাদকদ্রব্য, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।ওসি আব্দুল মোন্নাফ বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page