১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

পানছড়িতে ওএমএসের চাল-আটা বিতরণে ওজন কম দেওয়ার অভিযোগ, মেহনতি হতদরিদ্র মানুষদের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পানছড়ি প্রতিনিধি: মোঃ নূর হোসাইন বাবু >>> খাগড়াছড়ির পানছড়িতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি (ওএমএস) এর আওতায় চাল ও আটা বিতরণে নির্ধারিত ওজনের চেয়ে কম দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর ওএমএস ডিলার নুরুজ্জামান এবং তাঁর প্রতিষ্ঠান মেসার্স জামান এন্ড ব্রাদার্সের বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী, প্রতি ৫ কেজি চালের মধ্যে প্রায় ১৫০ গ্রাম এবং ৫ কেজি আটার মধ্যে প্রায় ২০০ গ্রাম কম দেওয়া হচ্ছে। এতে সরকারি নির্ধারিত মূল্যে পণ্য কিনতে আসা সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।অভিযোগের বিষয়ে ডিলার নুরুজ্জামান প্রাথমিকভাবে কম দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন, এবং তিনি আরও বলেন খাদ্যগুদাম থেকে প্রতি বস্তায় ২ থেকে ৩ কেজি কম দেওয়া হয়েছে।এ বিষয়ে ওসি এলএসডি বলেন বস্তাতে কম হওয়ার কোনো সুযোগ নেই, তবে পুরাতন বস্তা হলে ২ থেকে ৫০০ গ্রাম কম হতে পারে।স্থানীয় ভোক্তাদের দাবি, সরকারি ওএমএস কর্মসূচির পণ্য নির্ধারিত পরিমাণে বিতরণ হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সরেজমিনে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।সরকারি ভর্তুকিতে পরিচালিত এ কর্মসূচির সুবিধা যাতে সাধারণ মানুষ যথাযথভাবে পায়, সে জন্য নিয়মিত ওজন যাচাই ও কার্যকর নজরদারি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page