১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

আড়াইহাজারে কৃষক দল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৫

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি >>> নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পূর্ববিরোধকে কেন্দ্র করে কৃষক দল নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের দাবি, মাহমুদপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব বেলায়েত হোসেনের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়। হামলার সময় বাড়িঘরে ভাঙচুর করা হয় এবং পরিবারের সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।বেলায়েত হোসেন বলেন, কয়েকদিন আগে তাঁর ভাই দেলোয়ার হোসেনকে মারধরের একটি ঘটনা ঘটে। এরপর শুক্রবার সকালে তাঁদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। এতে পরিবারের কয়েকজন সদস্য আহত হন।আহতদের মধ্যে লাকি ও রাহিমা নামে দুই নারীকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।বেলায়েত হোসেনের ভাই আমির হোসেন অভিযোগ করেন, হামলাকারীরা বাড়ির বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করেছে। পাশাপাশি ঘরের আলমারি ভেঙে আনুমানিক তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ লাখ টাকা নিয়ে গেছে বলেও তিনি দাবি করেন।তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পরও অভিযুক্তরা এলাকায় অবস্থান করে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে, ফলে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।তবে অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ করা বিএনপি নেতা শাহজাহান শিকারী অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।আড়াইহাজার থানার তদন্ত কর্মকর্তা রিপন কুমার জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page