১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নে আনন্দে উচ্ছ্বসিত রুহিয়া, নেতাকর্মীদের মিষ্টি বিতরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আহসান হাবিব রুবেল, ঠাকুরগাঁও প্রতিনিধি >>> রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার খবরে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলা।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পরপরই রুহিয়ার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে।এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় রুহিয়া চৌরাস্তায় আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পথচারী ও স্থানীয় মানুষের মধ্যেও এ নিয়ে আগ্রহ তৈরি হয়।স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান। জাতীয় রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের নেতৃত্ব ও ভূমিকার কারণে তাঁর রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওবাসী আনন্দিত ও গর্বিত। তাঁর মনোনয়ন রুহিয়াসহ পুরো ঠাকুরগাঁওয়ের মানুষের জন্য আনন্দের বিষয়।মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক কর্মকাণ্ড ও নেতৃত্বের সঙ্গে ঠাকুরগাঁওবাসীর আবেগ ও প্রত্যাশা দীর্ঘদিনের। বিশেষ করে রুহিয়াকে উপজেলা হিসেবে প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবির সঙ্গে তাঁর ভূমিকার কথাও স্থানীয়দের কাছে বিশেষভাবে স্মরণীয়।রাষ্ট্রপতি পদে তাঁর মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে দেখা যায়।স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পেলে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।এদিকে সন্ধ্যায় রুহিয়া চৌরাস্তায় মিষ্টি বিতরণের মধ্য দিয়ে নেতাকর্মীরা তাঁদের আনন্দ প্রকাশ করেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page