১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া চাটখিলে চুরি হওয়া মিনি ট্রাক নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার বিশ্বকাপে ভিসা না পাওয়া সোমালি রেফারি ওমরের নতুন ইতিহাস ৯০ মিনিট খেলার ফিটনেস নেই লিভারপুলের, মোনাকোর কাছে হার কোচ ইরাওলার ঝাড়খন্ডের শিক্ষার্থী বিক্ষোভকে পুঁজি করে সংসদে চাপে বিজেপি, পাল্টা রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার দাবি কাতারে তীব্র গরমের শেষ ধাপ: আল-নাথরাহ তারার উদয় ও আবহাওয়ার পূর্বাভাস অস্ট্রেলিয়া সফরে নাজমুল হোসেন শান্তর ব্যাটিং ও নেতৃত্বের ওপর বাংলাদেশের বড় প্রত্যাশা খাগড়াছড়ি পানছড়ির রাবার ড্যাম দুর্বৃওের কোপে বিচরিত হুমকিতে ১,২০০ একরের বোরো আবাদ জমি বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারে বাধ্য করছে
আন্তর্জাতিক:
ঝাড়খন্ডের শিক্ষার্থী বিক্ষোভকে পুঁজি করে সংসদে চাপে বিজেপি, পাল্টা রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার দাবি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারে বাধ্য করছে ইরানের হুমকির মুখে তুরস্ক ছাড়ার সময় গোপনে উড়োজাহাজ বদলেছিলেন ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে কঠিন দুই পরীক্ষা: চীন ও দক্ষিণ কোরিয়ায় থমকে যায় জনজীবন সরেজমিনে ইরান: যুদ্ধের ক্ষত ও বদলে যাওয়া জনজীবনের চিত্র কাতারে সুলতান হাইথাম বিন তারিক: দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপট: দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পর আবারও সামরিক শক্তি বাড়াচ্ছে জার্মানি ও জাপান হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড: টাইফুন ডলফিনের প্রভাবে তীব্র দাবদাহ ডিম্বাণু সংরক্ষণের ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য ওকাসিও, প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সম্ভাবনা নাকচ করেননি
     
             

চাটখিলে চুরি হওয়া মিনি ট্রাক নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিম নোয়াখালী প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিলে চুরি হওয়া একটি মিনি ট্রাক নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক পেশাদার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. সাজ্জাদ মিয়া (২৯)। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইগড় (ছাফিন মাস্টারের বাড়ি) এলাকার মো. হোসেন মিয়ার ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের গজারিয়া থানাধীন আনারপুর (মেম্বার বাড়ি) এলাকায় বসবাস করতেন।পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই রাত আনুমানিক ১০টা থেকে ২৫ জুলাই ভোর ৬টার মধ্যে যেকোনো সময় চাটখিল উপজেলার ৬ নম্বর পাঁচগাঁও ইউনিয়নের ভাত্তর গ্রামের মোস্তাননগর খোরশেদের দোকানসংলগ্ন চাটখিল-সোনাইমুড়ী প্রধান সড়ক থেকে একটি মিনি ট্রাক চুরি হয়। এ সময় ট্রাকের ভেতরে থাকা ৩৬০টি গ্যাসের খালি বোতলও নিয়ে যায় চোরের দল।এ ঘটনায় মিনি ট্রাকের মালিক মরিয়ম বেগম বাদী হয়ে চাটখিল থানায় মামলা দায়ের করেন। পরে চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা চোর চক্রের সদস্য মো. সাজ্জাদ মিয়াকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য ও হেফাজত থেকে চুরি হওয়া মিনি ট্রাকটি উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া মিনি ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ড-১৪-৮৩৮৬। গত ১০ আগস্ট বেলা আনুমানিক ১১টা ৪৫ মিনিটে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন লাঙ্গলবন্দ এলাকার শুকতারা গাড়ি পার্কিং অ্যান্ড গাড়ি ওয়াশে অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকামূলে গাড়িটি জব্দ করে পুলিশ।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে জানান, চাটখিল থানা পুলিশের একটি দল নারায়ণগঞ্জের কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় বন্দর থানাধীন লাঙ্গলবন্দ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তারের পাশাপাশি চুরি হওয়া মিনি ট্রাকটি উদ্ধার করা হয়।তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চুরির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া
কাতারে তীব্র গরমের শেষ ধাপ: আল-নাথরাহ তারার উদয় ও আবহাওয়ার পূর্বাভাস
খাগড়াছড়ি পানছড়ির রাবার ড্যাম দুর্বৃওের কোপে বিচরিত হুমকিতে ১,২০০ একরের বোরো আবাদ জমি
চট্টগ্রামে আড়াই লাখ ইয়াবা ও দেড় কোটি টাকার বিদেশী সিগারেট জব্দ
এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা
গোদাগাড়ীতে ৪০০ বোতল ‘এসকাফ’ উদ্ধারের দাবি পুলিশের: ঘুষ বাণিজ্য, নাটক সাজানো ও এএসআই মাহবুবের দিকে আঙুল
পটিয়ায় এসএসসির ফলাফল চরম বির্পযয়,পাসের হার ৫৫শতাংশ।
১১টি পর্বতশৃঙ্গ জয় করে অনন্য উচ্চতায় কাতারি পর্বতারোহী শেইখা আসমা

You cannot copy content of this page