১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) >>> কক্সবাজারের টেকনাফে যুবক-যুবতীদের দক্ষতা ও জীবিকা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যুব দক্ষতা উন্নয়ন অংশীজন ম্যাপিং ও ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১০ আগস্ট ২০২৬) টেকনাফ উপজেলা সম্মেলন কক্ষে ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে ‘কর্ম সহায়ক প্রকল্প: বাংলাদেশ ও মিয়ানমারে যুব-নেতৃত্বাধীন শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক সংহতি উদ্যোগ’-এর আওতায় এ সভার আয়োজন করা হয়।সভায় যুবকদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ বৃদ্ধি, জীবিকা উন্নয়ন, সামাজিক সংহতি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি যুবসমাজকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সম্ভাব্য উদ্যোগ ও করণীয় নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনিক চৌধুরী।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহরাব হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা শফিউল আলম, উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অফিসার শহিদুল আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।এছাড়া বিভিন্ন এনজিও ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থার (এনজিও-আইএনজিও) কর্মকর্তারাও সভায় অংশ নেন। উপস্থিত ছিলেন অ্যাকশনএইডের সিনিয়র প্রোগ্রাম অফিসার শুভেন্দু বিশ্বাস।সভায় স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের মধ্যে রাখাইন সম্প্রদায়ের গ্রামপ্রধান মংটিন অং, ইউপি সদস্য রাহামা আক্তার এবং ইউপি সদস্য মো. হাসেম উপস্থিত ছিলেন।

সভাটি পরিচালনা করেন প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর এরশাদুল ইসলাম।বক্তারা বলেন, যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়ানোর পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত জরুরি। যুবকদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক সংহতি আরও শক্তিশালী করা সম্ভব।তারা আরও বলেন, টেকনাফের যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এ ধরনের সমন্বয় সভা ও কার্যকর উদ্যোগ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page