১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজস্ব অর্থায়নে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সুজন মাহমুদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি >>> সুনামগঞ্জ জেলা শহরের সাথে সদর উপজেলার উত্তরপাড়ের সুরমা ইউপি,জাহাঙ্গীর নগর ও রঙ্গারচর ৩টি ইউনিয়নসহ ৫টি ইউনিয়নের মানুষের সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় শহরের মধ্যবাজারের সুরমা নদীর চাদঁনী খেয়াঘাটে যাত্রী ছাউনীর উদ্বোধন করা হয়েছে।সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও সমাজসেবক মোঃ সুজন মাহমুদের নিজস্ব অর্থায়নে সুরমা নদীর পাড়ে অস্থায়ী ছাত্রী ছাউনীর টিনসেটের ঘর নির্মাণ করে এর উদ্বোধন করেন জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ও উদ্যেক্তা ও সমাজসেবক সুজন মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন,মোঃ শফিক মিয়া,মোঃ আনুল মিয়া,মোঃ আফাজ মিয়া,মণির মিয়া,দুলাল,আলী আফতর ও বাবলু মিয় প্রমুখ।সুনামগঞ্জ জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ সুজন মাহমুদ বলেছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার ক্ষমতায়। তাই শহরের চাদঁনীঘাট এলাকায় উত্তরপাড়ের তিনটি ইউনিয়নসহ দোয়ারাবাজার উপজেলার আরো দুটি ইউনিয়নসহ ৫টি ইউনিয়নের স্কুল কলেজের ছাত্রছাত্রীসহ প্রায় ৫০ হাজার সাধারন মানুষ প্রতিদিন তাদের প্রয়োজনে একমাত্র এই খেয়াঘাট দিয়ে নৌকা পারাপার হয়ে সুনামগঞ্জ শহর, সিলেট ও ঢাকায় যাতায়াত করে থাকেন। কিন্তু খেয়া পারাপার হতে অনেক সময় গর্ভবর্তী মায়েরাসহ ছাত্রছাত্রীরা রৌদ্রের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাড়িঁয়ে থাকতে দেখে নিজের অর্থায়নে একটি যাত্রী ছাউনী করে দিলাম। তিনি এখানে একটি স্থায়ী যাত্রীছাউনী নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট দাবি জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page