১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে পাসের হার কমে ৫৯.৪৮%

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ, চট্টগ্রাম >>> চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এ বছর বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, যা গত বছরের তুলনায় বেশ কম। এছাড়া জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও হ্রাস পেয়েছে।সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী। সংবাদ সম্মেলনে বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার সার্বিক ফলাফল তুলে ধরা হয়।বোর্ড সূত্রে জানা যায়, এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩০ হাজার ৬৮২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। সফলভাবে পাস করেছে ৭৭ হাজার ৪৫৩ জন।এবারের ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হারে কিছুটা এগিয়ে রয়েছে। ছাত্রীদের পাসের হার ৬০ দশমিক শূন্য ৩ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ৭৬ শতাংশ। গত বছরও ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি ছিল। এ বছর বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬৯৮ জন শিক্ষার্থী।গত বছর (২০২৫ সালে) চট্টগ্রাম বোর্ডে পাসের হার ছিল ৭২ দশমিক ৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী। তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, এক বছরের ব্যবধানে পাসের হার এবং জিপিএ-৫—উভয় সূচকেই অবনতি হয়েছে।ফলাফলের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, এবার শূন্য পাস করা (শতভাগ ফেল) বিদ্যালয়ের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। চলতি বছর আটটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অথচ গত বছর এমন বিদ্যালয়ের সংখ্যা ছিল মাত্র একটি। অন্যদিকে, শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। এবার ২১টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করলেও গত বছর এই সংখ্যা ছিল ৩৩টি।ফলাফল বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রাম মহানগরে পাসের হার তুলনামূলক ভালো থাকলেও তা গতবারের চেয়ে কম। মহানগরে এবার পাসের হার ৭৪ শতাংশ (গত বছর ছিল ৮১.০৩ শতাংশ)। মহানগর বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার ৫৭ দশমিক ১৩ শতাংশ (গত বছর ছিল ৭১.২৯ শতাংশ)।বোর্ডের অধীন পাহাড়ি ও অন্যান্য জেলাগুলোতেও পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। জেলাভিত্তিক পাসের চিত্র নিচে তুলে ধরা হলো:কক্সবাজার: ৫৭.০৩ শতাংশ (গত বছর ৭০.৭৬%)রাঙামাটি: ৪১.১৭ শতাংশ (গত বছর ৫৬.৫৫%) বান্দরবান: ৪৭.৮৮ শতাংশ (গত বছর ৬৩.১২%)খাগড়াছড়ি: ৩৪.৯৯ শতাংশ (গত বছর ৬০.৭৭%)বিভাগওয়ারি ফলাফলে বরাবরের মতোই এগিয়ে রয়েছে,বিজ্ঞান বিভাগ: পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ।ব্যবসায় শিক্ষা বিভাগ: পাসের হার ৬০ দশমিক ১২ শতাংশ।মানবিক বিভাগ: পাসের হার ৩৮ দশমিক ৭৯ শতাংশ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page