১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

জাতীয় ও আন্তর্জাতিক কৃতিত্বে কাট্টলী সিটি কর্পো: গার্লস স্কুল এন্ড কলেজ!

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম.কামাল উদ্দিন(বিশেষ প্রতিনিধি,চট্টগ্রাম) >>> চট্টগ্রাম জেলায় উত্তর কাট্টলী একটি আদর্শ গ্রাম যা বৃটিশ পিরিয়ড থেকে অদ্যবদি দেশে বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই গ্রামের সুনাম সুখ্যাতি ধরে রাখতে ঐক্যবদ্ব। সারা বাংলাদেশে এই গ্রাম আজ আদর্শের মডেল হয়ে দাঁড়িয়েছে। এই গ্রামেরই বনেদি পরিবারের কৃতি সন্তান মরহুম জয়নাল আবেদীন চৌধুরী ১৯৫৫ সনে উক্ত কাট্টলী বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এ বিদ্যালয়ের যাত্রা শুরু করেন। প্রথম প্রথম এই বিদ্যালয়টি বেশীরভাগ মানুষের কাছে ভোট স্কুল নামে পরিচিত ছিল তখনকার দিনে এটিই ছিল এলাকার একমাত্র বালিকা বিদ্যালয় পরবর্তীতে এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্ত হয়।সময়ের চাহিদা ও মানোন্নয়নে উক্ত বিদ্যালয়ের সুূদক্ষ ও অভিজ্ঞ প্রিন্সিপাল এম.আবুল কাসেম সাহেবের সুপরিচালনায় ও পরিকল্পনায় এলাকাবাসীদের অক্লান্ত পরিশ্রমে উক্ত বিদ্যালয়টি ২০১৩ সনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে উচ্চ মাধ্যমিক কলেজ শাখার অনুমতি পায়।বর্তমানে ৩০ জন শিক্ষক শিক্ষিকার তত্বাবধানে প্রায় ৮৫০জন ছাত্রী নিয়ে মাননীয় মেয়র ডাঃ শাহাদত হোসেন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বিত কমিটির পরিচালনায় প্রতিষ্ঠানটি সুনামের সহিত ঐতিহ্যের আপন মহিমায় দাঁড়িয়ে আছে। প্রতিষ্ঠানটির ছাত্রীরা একদিকে যেমন লেখাপড়ায় ভালো রেজাল্ট করছে অন্যদিকে সাংস্কৃতিক ও ক্রীড়া এথলেটিকসে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষোগিতায় অংশগ্রহণ করে জাতীয় আন্তর্জাতিক কৃতিত্বে এই “কাট্টলী সিটি কর্পোরপশন গার্লস স্কুল এন্ড কলেজ” কে বিশ্বের অন্যান্য নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের কাতারে শামিল করেছে।বার্ষিক সাংস্কৃতিক ক্রীড়া,বিজ্ঞানমেলা বিতর্ক ও চট্টগ্রাম সিটি কর্পোশনের পরিচালনাধীন ৪১টি স্কুল ু কলেজের বিভিন্ন প্রতিযোগিতা ছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত ইভেন্টে অংশগ্রহণ করে সোনা রুপা ব্রোন্জ সিলভার পদক পেয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের তথা দেশের মূখ উজ্জ্বল করেছে তার মধ্যে-ITF অর্থ্যাৎ ইন্টারন্যাশনাল তাইকুন্ডু ফেডারেশন বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেসিডেন্ট ও কোচ এম.আলী আকবর(ব্ল্যাক বেল্ড-৪র্থ ডান) ও ফিমেল ইন্সট্রাকটর যথাক্রমে -মিসেস শারমিন আক্তার(ব্ল্যাক বেল্ড-২য় ডান),মাহমুদা ঈশিতা(ব্ল্যাক বেল্ড -২য় ডান) এর তত্বাবধানে ইন্টারন্যাশনাল তাইকুন্ডু এশিয়ান ওপেনে ১৫ই আগষ্ট’২০২৫ সনে চীনে অনুষ্ঠিত ইভেন্টে অংশগ্রহণ করে স্বর্ণের মেডেল জয় করেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম শ্রেণির ছাত্রী উম্মি সাইরা তানশী,ট্রেইনী শারমিন আকতার ব্রোন্জ এবং ১০ম শ্রেণির ছাত্রী ব্রিন্তি দেবী দুষ্ট অর্জন করেন সিলভার মেডেল। ৩য় আন্তর্জাতিক তাইকুন্ডু চ্যাম্পিয়ানশীপ (আই. টি. এফ) ২৬ ইং চট্টগ্রাম বাংলাদেশে অনুষ্ঠিত ইভেন্টে অংশগ্রহণ করে উক্ত প্রতিষ্ঠানের উম্মি সাইরা তানশী অর্জন করেন ১টি সিলভার ও ১টি ব্রোন্জ ৯ম শ্রেণির ছাত্রী মিফতাহুল জান্নাত চৌধুরী অনন্যা অর্জন করেন ২টি স্বর্ণ ও ১টি ব্রোন্জ ১০ম শ্রেণির ছাত্রী রিয়া আকতার ২টি স্বর্ণ ও ১টি সিলভার মেডেল,১০ম শ্রেণির ছাত্রী ব্রিন্তি দেবী দুষ্ট ২টি স্বর্ণ ১টি ব্রোন্জ ও ৯ম শ্রেণির ছাত্রী অংকিতা সুমান্ত তিন্নি অর্জন করেন ১টি স্বর্ণ ও ১টি ব্রোন্জ মেডেল।
২৪ হইতে ২৬ ইং ঢাকা বাংলাদেশে অনুষ্টিত মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন আয়োজক ছিল বাংলাদেশ মার্শাল আর্ট কনফডারেশন। এই প্রতিযোগিতায় ৯ম শ্রেণির ছাত্রী মিফতাহুল জান্নাত চৌধুরী অনন্যা অর্জন করেন ১টি সিলভার মেডেল ও ৯ম শ্রেণির ছাত্রী উম্মি সাইরা তানশী অর্জন করেন ১টি স্বর্ণের মেডেল।উন্নত বিশ্বের বিশেষ সুবিধা সম্বলিত শিক্ষা প্রতিষ্ঠানের বাঘা বাঘা ক্রীড়াবিদকে পিছনে ফেলে উক্ত কাট্টলী সিটি কর্পোরেশন স্কুল ও কলেজের ছাত্রীরা আজ এলাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন তথা বাংলাদেশের মূখ বিশ্বের দরবারে উজ্জ্বল করে রেখেছে। দেশী বিদেশী পদক জয়ী এই সফল ছাত্রীদের প্রত্যাশা কি জানতে চাইলে তারা বলেন – এগিয়ে যাওয়ার পথে অন্তরায় আর্থিক সংকট ও সার্বিক অসহোযোগিতা,এ জন্য কর্পোরেশন,সরকার, বিত্ত্ববান ও পিষ্টপোষকদের সুদৃষ্টি কামনা করেন। এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র ছাত্রীদের আরো উন্নতি কি ভাবে করা যেতে পারে উত্তরে কোচ ইন্সট্রাকটর সম্মানীত শিক্ষক শিক্ষিকা ও এলাকাবাসী বলেন -আর্থিক সহযোগিতা ও সঠিক পরিকল্পনা পেলে এই টিম তথা সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিশ্বের সর্বক্ষেত্রে প্রতিযোগিতায় অংশ নিয়ে শ্রেষ্ট মুখুট ছিনিয়ে আনা সম্ভব। তাই সুনামধন্য এই বিদ্যাপিঠকে লালন পালন ও সুষ্ঠু পরিচর্যা করে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মডেল হিসেবে দেখার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশ, সরকারী বেসরকারি ও দাতা প্রতিপ্রতিষ্ঠানের সাহায্যের হাতকে প্রসারিত করার আহবান সর্ব মহলের।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page