৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ: ভোটের তারিখ ২০ আগস্ট বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে শত শত শ্রমিক আটক, পুলিশের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ বাঁশখালীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জনতার ঢল রদ্রির বার্সেলোনায় যোগদানের খবরে ক্ষুব্ধ মরিনহো, রিয়াল মাদ্রিদে নতুন কৌশলের ছক সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি নেতৃত্বের সংকট, গ্রুপিং নিরসনে আজ প্রধানমন্ত্রীর মুখোমুখি চট্টগ্রাম বিএনপির তৃণমূল নেতারা সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন কালিয়াকৈর সরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাঙচুর মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে শুভসূচনা বাংলাদেশের
আন্তর্জাতিক:
বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে শত শত শ্রমিক আটক, পুলিশের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কিউবায় সরকার পরিবর্তনের ছক কষছে যুক্তরাষ্ট্র: নতুন নেতা খুঁজছে ট্রাম্প প্রশাসন ড্যানিউব নদীর পানি কমে যাওয়ায় বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসাবশেষ চুক্তি করার এখনই উপযুক্ত সময়: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হতে পারে মিসর: তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর ইঙ্গিত হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তির পথে ইরান, তবে শর্ত পূরণ না হলে খুলছে না পথ ইরানের শর্ত পূরণ করলেই খুলবে হরমুজ প্রণালি, জানাল আইআরজিসি হরমুজ প্রণালিকে কৌশলগত হাতিয়ার করে ট্রাম্পকে চাপে ফেলার ইরানি পরিকল্পনা ও ঝুঁকি ইরান ইস্যুতে উভয় সংকটে ট্রাম্প: কঠিন সিদ্ধান্তের মুখে মার্কিন প্রশাসন
     
             

কালিয়াকৈর সরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাঙচুর

  

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় অবস্থিত কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আহমদুল্লাহ ও উপাধ্যক্ষ ইফতার হোসেনের অপসারণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। রোববার দুপুরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় কলেজ প্রাঙ্গণে ভাঙচুরের পাশাপাশি চার থেকে পাঁচটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, গত ৫ আগস্টের নির্ধারিত সরকারি কর্মসূচি যথাযথভাবে পালন না করে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ আওয়ামী লীগের দোসরদের সাথে যোগসাজশ করেছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী অনুষ্ঠান না করে ৩ আগস্ট সকালে নামমাত্র আয়োজন করেই তারা নিকলি হাওরের সৌন্দর্য উপভোগ করতে চলে যান। এই ঘটনাকে জুলাই বিপ্লবের অবমাননা হিসেবে আখ্যায়িত করে কলেজকে ‘ফ্যাসিবাদমুক্ত’ করার দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন জানান, জুলাই মাসের শহীদদের অবমাননা এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো উপেক্ষা করার কারণেই মূলত ক্যাম্পাসজুড়ে এই ক্ষোভের সৃষ্টি হয়েছে। চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ডের ব্যবসায়ী হেলাল উদ্দিন জানান, দুপুর ১২টার দিকে মিছিল শুরুর পর তিনি চার-পাঁচটি বিকট শব্দ শুনেছেন, যা পরে পুলিশের উপস্থিতিতে শান্ত হয়। আতঙ্কিত শিক্ষার্থী সোনালী আক্তার জানান, মিছিল ও বিস্ফোরণের শব্দে সাধারণ শিক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছিলেন।

অভিযোগের বিষয়ে অধ্যক্ষ অধ্যাপক ড. আহমদুল্লাহ বলেন, সরকারি বিধান মেনেই তারা সব কর্মসূচি পালন করেছেন। ৫ আগস্ট সরকারি ছুটি থাকায় বিধি অনুযায়ী ৩ আগস্ট অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়েছে। কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সেলিম জাহান জানান, বৃষ্টির কারণে মাঠের পরিবর্তে শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সমঝোতার আহ্বান জানানো হয়েছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, গত ৫ আগস্টের অনুষ্ঠানটি সরকারি নির্দেশনা অনুযায়ী উদযাপনের কথা থাকলেও অধ্যক্ষ অধ্যাপক ড.

কিছুক্ষণ পর পুলিশের গাড়ি এলে পরিবেশ শান্ত হয়।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page