১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

শাপলাপুরে পাহাড়ি এলাকা থেকে বালি পাচারের অভিযোগে বনবিভাগের অভিযান! বালির স্তুপ ধ্বংস

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরওয়ার কামাল মহেশখালী ৪ আগষ্ট >>> মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ছাদেরকাটা পাহাড়ি এলাকায় অবৈধভাবে বালি উত্তোলন ও পাচারের অভিযোগে বন বিভাগের অভিযান পরিচালিত হয়েছে। ৪ আগষ্ট দুপুরে মহেশখালী রেঞ্জ কর্মকর্তা হুমায়ন কবিরের নেতৃত্বে বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পাহাড়ি এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করে রাখা বালির স্তুপগুলো শনাক্ত করা হয়। পরে পরিবেশের ক্ষতি রোধে স্তুপ করে রাখা বালিগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, যাতে সেগুলো আর পাচার করা না যায়।অভিযান চলাকালে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং অবৈধভাবে বালি উত্তোলন ও পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।বন বিভাগের কর্মকর্তারা জানান, পাহাড় ও বনাঞ্চলে অবৈধভাবে বালি উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেন। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন হওয়ার এবং যেকোনো অবৈধ কর্মকাণ্ডের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page