১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ইউএনওর অনুমতি ছাড়া তথ্য নয়’—ঢোলারহাট ইউপি চেয়ারম্যানের বক্তব্যে প্রশ্ন ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার অভিযানে গাঁজা ও চাকুসহ আটক ২
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রিপোর্ট: রিয়াজুল ইসলাম কাওছার। মাদারীপুর বণিক সমিতির ৫৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়াকে আহ্বায়ক এবং প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুরের কেন্দ্রীয় সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শফিক খানকে সদস্যসচিব করা হয়েছে। দীর্ঘ প্রায় এক দশক পর পুনর্গঠিত হওয়া এই কমিটি নিয়ে জেলার ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।দীর্ঘদিন ধরে মাদারীপুর বণিক সমিতির কার্যক্রম স্থবির থাকায় জেলার ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে সংগঠনটিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেন।এ উপলক্ষে গত ১৭ ফেব্রুয়ারি মাদারীপুর পুরান বাজারে প্রবাসী ভিআইপি ক্লাবের প্রধান কার্যালয়ে (সালমা ওয়াটার ওয়েজ ভবনের দ্বিতীয় তলায়) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির আওতাধীন ৪১টি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-2 আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সোহরাব হোসেন হাওলাদার। অনুষ্ঠান পরিচালনা করেন মুশতাক আহমেদ, টুটুল মির্ধা এবং আলহাজ্ব শামীম খান।আলোচনা শেষে উপস্থিত ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে তিন সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদকে ২৪ জুলাইয়ের মধ্যে একটি আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।এরই ধারাবাহিকতায় গত ২৪ জুলাই শুক্রবার সন্ধ্যা ৭টায় একই স্থানে উপদেষ্টা পরিষদের সদস্য সোহরাব হোসেন হাওলাদার, বাবুল চন্দ্র দাস ও ডা. গোলাম সারোয়ারের নেতৃত্বে মাদারীপুর বণিক সমিতির ৫৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং ১১ সদস্যের উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।দীর্ঘ ১০ বছর পর বণিক সমিতির নতুন কমিটি ঘোষণায় ব্যবসায়ীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত ব্যবসায়ীরা সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ
রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল
কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

You cannot copy content of this page