১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ইউএনওর অনুমতি ছাড়া তথ্য নয়’—ঢোলারহাট ইউপি চেয়ারম্যানের বক্তব্যে প্রশ্ন ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার অভিযানে গাঁজা ও চাকুসহ আটক ২ পটিয়া রাহাতআলী স্কুলের পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার।
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

খাগড়াছড়ি পানছড়িতে বন্যার প্রভাব পড়েছে নিম্ন আয়ের মানুষের উপর।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পানছড়ি প্রতিনিধি মোঃ নূর হোসাইন বাবু।।খাগড়াছড়ি পানছড়ি সাম্প্রতিক টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার প্রভাবে কাঁচাবাজারে সবজির দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহের ব্যবধানে স্থানীয় উৎপাদন ব্যাহত হওয়া এবং সরবরাহ কমে যাওয়ার অজুহাতে লাগামহীন হয়ে পড়েছে পুরো কাঁচাবাজার। নিত্যপণ্যের এই ঊর্ধ্বগতিতে চরম দুর্ভোগ ও আর্থিক সংকটে পড়েছেন উপজেলার নিম্ন ও সীমিত আয়ের মানুষ।স্থানীয় বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলের সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে বাজারে দেশি সবজির সরবরাহ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ঘাটতি মেটাতে বাইরের জেলা ও উপজেলা থেকে সবজি আনতে গিয়ে পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখাচ্ছেন বিক্রেতারা। ফলে প্রায় সব ধরনের কাঁচাসবজি ও কাঁচামরিচের দাম এখন দ্বিগুণ থেকে তিনগুণ।​বর্তমানে বাজারে প্রতি কেজি বেগুন ৮০ থেকে ১০০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, শসা ৮০ থেকে ১০০ টাকা এবং পটল ও ঢেঁড়স ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি উত্তাপ ছড়িয়েছে কাঁচামরিচের বাজারে, যা প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়। অথচ বন্যা পরিস্থিতির আগে এসব সবজি প্রায় অর্ধেক দামে কেনা যেত বলে জানান স্থানীয় ক্রেতারা।বাজারে আসা দিনমজুর ও নিম্ন আয়ের মানুষজন ক্ষোভ প্রকাশ করে জানান, উপার্জনের কোনো পরিবর্তন না হলেও সংসার খরচ প্রায় দ্বিগুণ হয়ে গেছে। প্রয়োজনীয় সবজি কেনা কাটছাঁট করেও মোট বাজেট মেলানো যাচ্ছে না। খেটে খাওয়া মানুষের থালায় এখন সাধারণ খাবারের সংস্থান করাই কঠিন হয়ে পড়েছে।এদিকে খুচরা বিক্রেতারা বলছেন, স্থানীয় ক্ষেতের ফসল নষ্ট হওয়ায় তারা পাইকারি বাজার থেকে বেশি দামে পণ্য কিনতে বাধ্য হচ্ছেন। তবে স্থানীয়দের দাবি, বন্যার সুযোগ নিয়ে বাজারে একশ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করছে।উপজেলার সচেতন মহল মনে করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা জরুরি। অন্যথায় নিত্যপণ্যের এই লাগামহীন দাম সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও বিষিয়ে তুলবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ
রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল
কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
ইউএনওর অনুমতি ছাড়া তথ্য নয়’—ঢোলারহাট ইউপি চেয়ারম্যানের বক্তব্যে প্রশ্ন

You cannot copy content of this page