১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

সাতকানিয়ায় ৭,৮৫০ পিস ইয়াবাসহ ট্রাকচালক আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম। চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৭,৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কামাল উদ্দিন সিকদার (৫০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হলুদ রঙের ট্রাকও জব্দ করা হয়।রবিবার ২৭ জুলাই ২০২৬ ইং তারিখে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।র‌্যাব সূত্রে জানা যায়, কতিপয় মাদক কারবারি একটি ট্রাকে করে কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছে—এমন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানাধীন বিওসি মোড়স্থ বায়তুশ শরফ মসজিদের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।তল্লাশির একপর্যায়ে ঢাকা মেট্রো-ট-১৬-৩৯০৪ নম্বরের একটি হলুদ রঙের সন্দেহভাজন ট্রাক চেকপোস্টে পৌঁছালে তা থামানো হয়। এ সময় ট্রাকটির চালক মো. কামাল উদ্দিন সিকদারকে (৫০) আটক করা হয়। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ড্রাইভিং সিটের ডান পাশের চেম্বারে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪০টি পলিজিপার প্যাকে মোট ৭,৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৫৫ হাজার টাকা।আটককৃত চালক মো. কামাল উদ্দিন সিকদার কক্সবাজার জেলার উখিয়া থানার মধ্যম হলদিয়া এলাকার মৃত ফরিদ আলম সিকদারের ছেলে।র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত মাদকদ্রব্য ও ট্রাকসংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page