১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

বাঁশখালীতে সরকারি নির্দেশ অমান্য করে চলছে এনজিওর কিস্তি আদায়: চরম বিপাকে বন্যা দুর্গতরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনিছুর রহমান নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম ​বন্যা দুর্গত এলাকায় তিন মাসের জন্য এনজিওর কার্যক্রম ও ঋণ কিস্তি আদায় বন্ধ রাখতে সরকারের পক্ষ থেকে নির্দেশিকা ও বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও তা মানছে না বাঁশখালীর বিভিন্ন এনজিও। সরকারি নিষেধাজ্ঞা ও হুঁশিয়ারিকে তোয়াক্কা না করে মাঠ পর্যায়ে গিয়ে জোরপূর্বক ঋণের কিস্তি আদায় অব্যাহত রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মানুষের বাড়িঘরে এখনো বন্যার ক্ষত এবং চরম অর্থনৈতিক সংকট বিরাজ করছে। এর মধ্যেই গত ২৬ জুলাই গন্ডামারার বরঘোনা এবং বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি নতুন পাড়া,মির্জা কাটা এলাকায় এনজিওর মাঠ পর্যায়ের কর্মীরা ঋণগ্রহীতাদের বাড়ি বাড়ি গিয়ে কিস্তির টাকা আদায়ে চাপ সৃষ্টি করেন,ব্যুরো বাংলাদেশসহ পৃথক দুটি এনজিওর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করতে এসে স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছিলেন যে, বর্তমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তরা যেন কোনোভাবেই কিস্তির টাকা পরিশোধ না করেন এবং এনজিওগুলোও যেন কোনো কিস্তি আদায় না করে।অথচ সরকারের এই নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাঠ পর্যায়ের এনজিও কর্মীরা দাবি করছেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে তাদের দপ্তরে লিখিত কি,বা আনুষ্ঠানিকভাবে কোনো নোটিশ নির্দেশনা দেওয়া হয়নি।কিস্তির টাকা আদায়ের বিষয়ে মাঠ পর্যায়ে কর্মী এবং উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। ​ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, বন্যায় ঘরবাড়ি, গবাদিপশু ও কৃষিজমির ব্যাপক ক্ষতির কারণে এমনিতেই মানুষ দিশেহারা। দুবেলা খাবার জোগাড় করাই যেখানে কঠিন হয়ে পড়েছে, সেখানে বিভিন্ন এনজিও থেকে চড়া সুদে নেওয়া ঋণের কিস্তি পরিশোধের চাপ তাদের মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। সরকারের পক্ষ থেকে তিন মাসের জন্য ঋণ আদায় স্থগিত রাখার কথা বলা হলেও এনজিওগুলো তা সম্পূর্ণ উপেক্ষা করছে।বন্যা দুর্গত এলাকার সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা এই অমানবিক পরিস্থিতি থেকে রক্ষায় এবং সরকারি নির্দেশ অমান্যকারী এনজিওগুলোর বিরুদ্ধে অবিলম্বে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page