১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

পটিয়ায় অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে গ্রেপ্তার ১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পটিয়া চট্টগ্রাম সংবাদদাতা >>> চট্টগ্রামের পটিয়ায় মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত তিনটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।পুলিশ জানায়, গতকাল শুক্রবার দিবাগত রাত ১টা দিকে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া উপজেলার ১৬ নম্বর কচুয়াই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজিমপুর ওস্তাদপাড়া এলাকার একটি মুদির দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. ওসমান গণি (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি পটিয়া উপজেলার ১৭ নম্বর খরনা ইউনিয়নের উত্তর খরনা এলাকার বাসিন্দা। তবে অভিযানের সময় আরও ৫ থেকে ৬ জন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়।পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমার নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তার ব্যক্তির হেফাজত থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত তিনটি স্মার্টফোন জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, জব্দকৃত মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ এবং একাধিক জুয়ার আইডি ও পাসওয়ার্ড পাওয়া গেছে।এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬/২৭ ধারায় পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page