১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ঈদগাঁও থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৩ আসামি গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরওয়ার কামাল কক্সবাজার ২৪ জুলাই >>> ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত,পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (২৪ জুলাই) ঈদগাঁও থানা পুলিশে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষা, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ বছরের কারা দণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত একজন, ৮ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড, ৮ মাসের কারা দণ্ডপ্রাপ্ত একজনসহ মোট ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হল ইছাখালী এলাকার সিরাজুল ইসলাম,দরগাহপাড়া মো.জসিম উদ্দিন, মধ্যম ইছাখালী টেকপাড়া এলাকার নুরুল হুদা।পুলিশ জানায়, সিরাজুল ইসলাম তিনটি মামলার পরোয়ানাভুক্ত আসামি। এর মধ্যে দুটি মামলা চেক ডিজঅনার (নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের ১৩৮ ধারা),একটি প্রতারণা ও বিশ্বাসভঙ্গ সংক্রান্ত (দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারা)।মো.জসিম উদ্দিন নাইক্ষ্যংছড়ি থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ৩ বছরের কারাদণ্ড,৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি।অপরদিকে নুরুল হুদা ভূমি আইন এবং দণ্ডবিধির ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় দায়ের করা মামলার পরোয়ানাভুক্ত আসামি। ওই মামলায় তার বিরুদ্ধে ৮ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ৮ মাসের কারাদণ্ডের সাজা রয়েছে।ঈদগাঁও থানা পুলিশ জানায়,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অপরাধ দমন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page