১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২ পটিয়ায় মেয়ের বিরুদ্ধে পিতা মাতার সংবাদ সম্মেলন। সাতকানিয়ায় হত্যা মামলায় দুই পলাতক আসামি গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

জৈন্তাপুরে রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের প্রাক্তন ছাত্র সংসদ গঠিত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সিলেট সংবাদদাতা>>>

সিলেটের জৈন্তাপুর উপজেলার তিন যুগেরও বেশী সময়ে প্রতিষ্ঠিত রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠন করা হয়েছে প্রাক্তন ছাত্র সংসদ এর ৫১ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি। এক বছর মেয়াদী গঠিত এই কমিটি দীর্ঘদিন ধরে অত্র প্রতিষ্ঠান থেকে পাশ করে যাওয়া শিক্ষার্থীদের একটি স্বপ্ন ছিলো। জৈন্তাপুর উপজেলায় বৃহৎ সংখ্যায় অধ্যয়নরত ৪ নং বাংলাবাজার এলাকার ৮ মৌজা ছাড়াও আশপাশের এমনকি পাশ্ববর্তী গোয়াইনঘাট নলজুরী এলাকার শিক্ষার্থীরাও এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত। মুলত প্রাক্তনদর প্রাণের এই বিদ্যাপিঠ এর সার্বিক উন্নয়ন,লেখাপড়ার মান বৃদ্ধি সহ অভিভাবক ছাত্রদের সচেতনতা সৃষ্টি, বিদ্যালয়ের নৈতিকতা ছাত্রছাত্রীদের নিয়মানুবর্তিতা বৃদ্ধি , ইভটিজিং এর মত সামাজিক ব্যাধি রোধকরণ, দৈনন্দিন যাতায়াতের ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে উপজেলা ও জেলায় সফল অংশগ্রহণ নিশ্চিত সহ বাধ্যতামুলক কোচিং এর নিয়ম রোহিত করণ ইত্যাদি বিষয়ে সার্বিক সহোযোগিতা নিশ্চিত করার প্রত্যয়কে সামনে নিয়ে এই কমিটি গঠন করা হয়।১২ই জুন সোমবার রাত ৮ ঘটিকার সময় প্রতিষ্ঠানের লাইব্রেরি রুমে ৯৭ ব্যাচের ছাত্র সেলিম আহমদের সভাপতিত্বে ও একই ব্যাচের ছাত্র ও বিদ্যালয় গভর্নিং বডি সদস্য মাসুক আহমেদের সঞ্চালনায় উপস্থিত প্রাক্তন ছাত্রদের সমর্থনে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। যে কমিটিতে সর্বসম্মতিক্রমে আগামি এক বছরের জন্য মো সাইফুল ইসলাম বাবুকে সভাপতি ও মো শাহীনুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।এছাড়া অন্যান্য পদে সিনিয়র সহ সভাপতি হিসেবে মো হাবিবুর রহমান, সহ সভাপতি আব্দুস সাত্তার ও আবদুল মালেক,যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার নজরুল ইসলাম ও আক্তার হোসেন, কোষাধ্যক্ষ দিলদার আহমেদ,সাংগঠনিক সম্পাদক তিন জন হলেন ইউসুফ জামান,পারভেজ আহমেদ ও সেলিম আহমেদ।এছাড়াও দপ্তর সম্পাদক ডা সোহেল আহমেদ, উপ- দপ্তর আল আমিন,প্রচার সম্পাদক মাসুদুল ইসলাম শাহেদ, সহ- প্রচার প্রীতম দেবনাথ।ধর্ম বিষয়ক সম্পাদক, বাহারুল ইসলাম,শিক্ষা বিষয়ক সাইদুল ইসলাম সাজু,ক্রীড়া ও সংস্কৃতি শাহীন আহমেদ, আইন বিষয়ক এডভোকেট মোবারক হোসেন। এছাড়াও কমিটির কার্যকারী সদস্য হিসেবে জোষ্ঠতার ভিত্তিতে প্রতি ব্যাচ থেকে বাছাই করে ২৯ জনকে কমিটির সদস্য হিসেবে নিযুক্ত করা হয়। আগামী বছর ৩০শে জুন পর্যন্ত এই কমিটির মেয়াদ বহাল থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page