২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জিয়া শিবপুর (প্রতিনিধি) >>> পোল্ট্রি ডিম ও ব্রয়লার মুরগির উৎপাদন খরচ বৃদ্ধি এবং বাজারে ন্যায্য বিক্রয়মূল্য না পাওয়ার প্রতিবাদে নরসিংদী জেলা পোল্ট্রি ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।২১ জুলাই মঙ্গলবার শিবপুর উপজেলার ইটাখোলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার শতাধিক পোল্ট্রি খামারি ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন। এ সময় তারা প্রতিবাদের অংশ হিসেবে সড়কে ডিম ভেঙে ক্ষোভ প্রকাশ করেন এবং বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করেন। মানববন্ধন ও প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন নরসিংদী জেলা পোল্ট্রি ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব ওমর ফারুক। জেলা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাজী মেজবাহ উদ্দিন মেজু এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পোল্ট্রি ব্যবসায়ী এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ওসমান মিয়া, সহসভাপতি সাইদুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক সুমন, প্রচার সম্পাদক মেহেদী হাসান, শিবপুর উপজেলার সাধারণ সম্পাদক আবু তাহের ইউসুফ প্রমুখ।বক্তারা বলেন, বর্তমানে পোল্ট্রি খাদ্য, বাচ্চা, ওষুধ, বিদ্যুৎ, গ্যাস ও পরিবহন ব্যয়সহ উৎপাদনের সব খরচ উল্লেখযোগ্য হারে বেড়েছে। অথচ বাজারে ডিম ও মুরগির বিক্রয়মূল্য উৎপাদন খরচের তুলনায় কম থাকায় খামারিরা চরম লোকসানের মুখে পড়েছেন। অনেকেই খামার বন্ধ করতে বাধ্য হচ্ছেন।মানববন্ধন থেকে পোল্ট্রি ব্যবসায়ীরা সরকারের কাছে কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিম ও মুরগির ন্যায্য মূল্য নিশ্চিত করা।পোল্ট্রি খাদ্য, বাচ্চা ও ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা।ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য সহজ শর্তে ঋণ ও প্রণোদনার ব্যবস্থা করা।পোল্ট্রি খাতকে টিকিয়ে রাখতে কার্যকর সরকারি নীতিমালা গ্রহণ করা।বাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করে খামারিদের স্বার্থ রক্ষা করা।বক্তারা আরও বলেন, তাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন
কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান 
কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ
মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন
বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী
পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ।
চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত

You cannot copy content of this page