১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, বর্তমান বনদুর্গত পরিস্থিতিতে সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করে যাচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও মানবিক সংগঠনের ত্রাণ কার্যক্রম সরকারের প্রচেষ্টাকে আরও বেগবান ও শক্তিশালী করেছে। এই বিপদের দিনে দলমত নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টাই দুর্গত মানুষের কষ্ট লাঘব করতে পারে।মঙ্গলবার (২১ জুলাই) সাতকানিয়া উপজেলা কার্যালয়ে ‘মুসলিম এইড বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনগুলোকে মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসতে হবে। ক্ষতিগ্রস্ত মানুষের পূর্ণাঙ্গ পুনর্বাসন না হওয়া পর্যন্ত এই ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান এবং মুসলিম এইড বাংলাদেশের ডাইরেক্টর অব অপারেশন মো. আরিফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান চৌধুরী।অনুষ্ঠানের শেষ পর্যায়ে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের হাতে চাল, ডাল, তেল ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুসলিম এইড বাংলাদেশের পদস্থ কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এর আগে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সাতকানিয়া উপজেলার নলুয়া ও কাঞ্চনা ইউনিয়ন পরিষদে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ব্যক্তিগত ও সরকারি উদ্যোগে চাল বিতরণ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page