১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

চাটখিলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে অটোরিকশা চালক আটক: পুরুষাঙ্গে মরিচের গুড়া লাগিয়ে দিলো জনতা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ নোয়াখালী প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিল পৌরসভায় এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবু বকর সিদ্দিক সুমন (৪০) নামের এক অটোরিকশা চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করার পর আজ ওই এলাকায় পুনরায় এলে ক্ষুব্ধ জনতা তাকে আটক করে।আটককৃত আবু বকর সিদ্দিক সুমন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলা কোট ইউনিয়নের লক্ষীধর পাড়া (কংসি বাড়ি)-র আবুল কালামের ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশা চালক।স্থানীয় সূত্রে জানা যায়, গত গতকাল চাটখিল পৌরসভার ৬ নং ওয়ার্ডের চাটখিল গ্রামে এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালায় সুমন। ঘটনাটি আশপাশের একটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত সুমনের চেহারা ও পরিচয় নিশ্চিত করেন।ঘটনার পরের দিন আজ (সোমবার) অভিযুক্ত সুমন আবারও ওই এলাকায় অটোরিকশা নিয়ে এলে স্থানীয় জনতা তাকে চিনে ফেলে এবং চারপাশ থেকে ঘিরে ধরে গণধোলাই দেয়। এ সময় উত্তেজিত জনতা শাস্তিস্বরূপ তার পুরুষাঙ্গে মরিচ লাগিয়ে দেয়। পরে খবর পেয়ে চাটখিল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।চাটখিল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযুক্ত সুমনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page