সরওয়ার কামাল কক্সবাজার ১৯ জুলাই >>> কক্সবাজারের উখিয়া উপজেলার পূর্ব সিকদারবিল এলাকায় নুরুল আমীন (২০) নামে এক যুবককে মাদক গ্রহণ করে জনশৃঙ্খলা নষ্ট করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।রবিবার (১৯ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা এ দণ্ডাদেশ প্রদান করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় নুরুল আমীনকে দোষী সাব্যস্ত করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা বলেন, “মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে ব্যক্তি, পরিবার ও সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনশৃঙ্খলা রক্ষায় মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক সেবন, বহন, বিক্রি কিংবা সংশ্লিষ্ট যেকোনো অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।


মন্তব্য