২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম বন্দরে জলাবদ্ধতায় কোটি টাকার পণ্য নষ্টের অভিযোগে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দাবি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র উখিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে গ্রাহকদের বিক্ষোভ উন্নত যোগাযোগই উন্নয়নের চাবিকাঠি: এমপি শাহজাহান চৌধুরী পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারী ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার। চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা ও টাকা লুট: গ্রেফতার ৯ চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি ক্রেনের ক্যাবল ছিঁড়ে দুমড়ে মুচড়ে গেছে ট্রেইলার ও কন্টেইনার জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার শঙ্খ চরে বালুর নিচে ৮১ কোটি টাকার স্বপ্ন: নিঃস্ব হাজারো কৃষক
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারী ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী >>> পটুয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারী এবং পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৯ জুলাই ও ১৮ জুলাই পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং পটুয়াখালী থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।ইয়াবাসহ মাদক কারবারী আটক আজ ১৯ জুলাই (রবিবার) প্রথম প্রহরে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকশ টিম শহরের বড় চৌরাস্তা সংলগ্ন মির্জাগঞ্জ সড়ক এলাকায় অভিযান চালায়। এ সময় ৩১ পিস ইয়াবাসহ মোঃ রানা (২১) নামের এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। রানা সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের গিলাবুনিয়া ফেরীঘাট এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার:এর আগে গত ১৮ জুলাই (শনিবার) বিকেলে পটুয়াখালী পৌরসভার মোড় এলাকা থেকে মোঃ জুয়েল গাজী (২৯) নামের একজনকে গ্রেফতার করে পটুয়াখালী থানা পুলিশ। তিনি পটুয়াখালী সদর উপজেলার শিয়ালী এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, জুয়েল গাজী কুমিল্লা ও দুমকি থানায় দায়ের করা দুটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী। দীর্ঘদিন ধরে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। আদালতের দেওয়া বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড তার ওপর কার্যকর রয়েছে।পটুয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের গ্রেফতারে পুলিশের এই অভিযান নিয়মিত চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page