১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি ক্রেনের ক্যাবল ছিঁড়ে দুমড়ে মুচড়ে গেছে ট্রেইলার ও কন্টেইনার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> কোন হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেলার দুই টুকরা, দুমড়ে-মুচড়ে গেছে কাঠবোঝাই কন্টেইনার; তদন্ত কমিটি গঠন চট্টগ্রাম বন্দরের চট্টগ্রাম কনটেইনার টার্মিনালের (সিসিটি) ৩ নম্বর বার্থে একটি বাণিজ্যিক জাহাজ থেকে আমদানি করা কাঠবোঝাই কন্টেইনার খালাসের সময় গ্যান্ট্রি ক্রেনের ওয়্যার (ক্যাবল) ছিঁড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও একটি ট্রেলার ট্রাক দুই ভাগ হয়ে যায় এবং কাঠবোঝাই কন্টেইনারটি দুমড়ে-মুচড়ে ছিন্ন-ভিন্ন হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।শনিবার (১৮ জুলাই) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, জেটিতে নোঙর করা বাণিজ্যিক জাহাজ ‘চেং হাই’ থেকে কিউ গ্যান্ট্রি ক্রেন-৪ (কিউজিসি-৪) দিয়ে কাঠবোঝাই কন্টেইনার নামানোর সময় সেটি একপাশে ভারসাম্য হারিয়ে ফেলে। একপর্যায়ে ক্রেনের ওয়্যার ছিঁড়ে কন্টেইনারটি নিচে থাকা একটি ট্রেলার ট্রাকের ওপর আছড়ে পড়ে। এতে ট্রেলারের পেছনের অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে দুই টুকরা হয়ে যায় এবং কন্টেইনারটিও দুমড়ে-মুচড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।দুর্ঘটনার পরপরই বন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা প্রোটোকল কার্যকর করে ঘটনাস্থল ঘিরে ফেলে এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। ক্ষতিগ্রস্ত কন্টেইনার অপসারণ, ট্রেলার সরিয়ে নেওয়া এবং যন্ত্রপাতি উদ্ধারের কাজ রাতেই শুরু হয়।বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সিসিটির ৩ নম্বর বার্থের দুর্ঘটনাকবলিত অংশ ছাড়া বন্দরের অন্য সব বার্থে কনটেইনার হ্যান্ডলিং ও সার্বিক অপারেশন স্বাভাবিক রয়েছে। ফলে বন্দরের সামগ্রিক কার্যক্রমে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি বিশেষ কারিগরি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি যান্ত্রিক ত্রুটি, পরিচালনাগত বিষয়সহ সংশ্লিষ্ট সব দিক খতিয়ে দেখে প্রতিবেদন দেবে। একই সঙ্গে রোববার সকাল থেকে ক্ষতিগ্রস্ত কিউ গ্যান্ট্রি ক্রেন-৪-এর মেরামত কাজ শুরু হয়েছে।বন্দর সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি দ্রুত সচল করে সংশ্লিষ্ট বার্থে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page