১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
একটি ভালো সমাজ গড়া আমাদের সবার দায়িত্ব — শামা ওবায়েদ সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিকশা চলাচলে সিএমপির ৫ নির্দেশনা চট্টগ্রাম বন্দরে নিলামযোগ্য কনটেইনারের জট, আর্থিক ক্ষতির শঙ্কা অনেক প্রতিষ্ঠানের নাগরিক সেবায় নতুন উদ্যোগ: চসিকের ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের মির্জাগঞ্জে ফাঁকা ঘরে তাবিজ দেওয়ার নামে ধর্ষণের অভিযোগ: ওয়ার্ড জামায়াত সভাপতি গ্রেফতার। বিএনপি সরকার গঠন করে চাঁদাবাজি ও নৈরাজ্যকে যেনো জাতীয়করন করেছে : মমিনুল হক সরকার সাতকানিয়ায় বানভাসিদের পাশে এমপি শাহজাহান চৌধুরী লোহাগাড়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে এসআইয়ের মৃত্যু সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালত: মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিকশা চলাচলে সিএমপির ৫ নির্দেশনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> টোকেন বাণিজ্য বন্ধে কঠোর অবস্থান, নিয়ম ভাঙলে গাড়ি আটক চট্টগ্রাম মহানগরে সিএনজিচালিত অটোরিকশা চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট কমানো এবং অবৈধ টোকেন বাণিজ্য বন্ধে পাঁচ দফা নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট গাড়ি আটকসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।শুক্রবার বিকেলে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ওভারব্রিজ ও সড়কের পাশে ব্যানার-ফেস্টুন টাঙিয়ে এসব নির্দেশনা প্রচার করতে দেখা যায় ট্রাফিক পুলিশের সদস্যদের।সিএমপির নির্দেশনায় বলা হয়েছে, পুলিশের নাম ব্যবহার করে কোনো সিএনজিচালিত অটোরিকশায় টোকেন বিক্রি করা যাবে না। টোকেন বিক্রির সঙ্গে কোনো ব্যক্তি বা চক্রের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কোনো গাড়িতে টোকেন প্রদর্শন করা হলে সেটি তাৎক্ষণিকভাবে আটক করা হবে।চালকদের প্রতি আহ্বান জানিয়ে সিএমপি বলেছে, সড়কে চলাচলের জন্য টাকার বিনিময়ে কোনো ধরনের টোকেন গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। এছাড়া অটোরিকশায় টোকেন প্রদানের সঙ্গে পুলিশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও স্পষ্ট করা হয়েছে।নির্দেশনায় আরও বলা হয়েছে, যাত্রী ওঠানামার জন্য নির্ধারিত স্থান ছাড়া যেখানে-সেখানে অটোরিকশা পার্কিং করে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সংশ্লিষ্ট গাড়ি আটক করা হবে।এ ছাড়া গ্রামাঞ্চলের সিএনজিচালিত অটোরিকশা এবং ‘অনটেস্ট’ সিএনজি অটোরিকশা মহানগর এলাকায় চলাচল করতে পারবে না। প্রয়োজনীয় ও হালনাগাদ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হলেও গাড়ি আটক করা হবে।ব্যাটারিচালিত অটোরিকশার ক্ষেত্রেও কঠোর অবস্থানের কথা জানিয়ে সিএমপি বলেছে, মূল সড়কে প্রবেশ, উল্টো পথে চলাচল কিংবা সেতুতে ওঠার চেষ্টা করলে দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট যানবাহন আটক করা হবে।সিএমপির ট্রাফিক-বন্দর বিভাগ জানিয়েছে, মহানগরের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এসব নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। যারা নির্দেশনা অমান্য করবেন বা ট্রাফিক আইন লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page