১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

বিএনপি সরকার গঠন করে চাঁদাবাজি ও নৈরাজ্যকে যেনো জাতীয়করন করেছে : মমিনুল হক সরকার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহান মিয়া,আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি >>> নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নে ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতা যে প্রত্যাশা নিয়ে জীবন ও রক্ত উৎসর্গ করেছিলেন, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন এখনো হয়নি। জনগণের সেই প্রত্যাশা পূরণে তারা ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাবেন।শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় দুপ্তারা সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয় কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী, দুপ্তারা ইউনিয়নের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন দুপ্তারা ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা. মো. কামাল হোসেন ভূঁইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা মো. সাইফুল্লাহ সাদী এবং পেশাজীবী সম্পাদক মো. আব্দুল হামিদ মাস্টার।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার আমির মো. মমিনুল হক সরকার। প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক মো. ইলিয়াস মোল্লা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলা উত্তর শাখার আমির মাওলানা মো. মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মো. সাইফুল ইসলাম এবং দুপ্তারা ইউনিয়ন জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আলহাজ মো. আবু বকর সিদ্দিক (বাকীর)।বক্তারা বলেন, জুলাই আন্দোলনের অন্যতম প্রত্যাশা ছিল সংবিধান সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিচার বিভাগের প্রয়োজনীয় সংস্কার এবং জুলাই-সংশ্লিষ্ট অপরাধের বিচার নিশ্চিত করা। কিন্তু এসব বিষয়ে জনগণের প্রত্যাশা এখনো পূরণ হয়নি বলে তারা দাবি করেন। তারা বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের চেতনা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।প্রধান অতিথি মো. মমিনুল হক সরকার তার বক্তব্যে অভিযোগ করেন, সরকার প্রশাসনকে ব্যবহার করে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তিনি দাবি করেন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দলীয় লোকজনকে দায়িত্ব দিয়ে দেশে চাঁদাবাজি ও নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, জনগণ এ ধরনের পরিস্থিতি মেনে নেবে না এবং জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংগ্রাম অব্যাহত থাকবে।সব শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সভা শেষ হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page